সারাদেশ

১০০ শতাংশ লাভে জুতা বিক্রি করায় জরিমানা 

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীতে ১০০ শতাংশ লাভে জুতা বিক্রি করায় দুটি জুতার শোরুমকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

আরও পড়ুন : কুষ্টিয়ায় বাস ধর্মঘট প্রত্যাহার

সোমবার (১০ এপ্রিল) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর নোয়াখালী কার্যালয়ের সহকারী পরিচালক কাওছার মিয়ার নেতৃত্বে জেলার মাইজদী বাজারে এ অভিযান চালানো হয়।

সহকারী পরিচালক কাওছার মিয়া বলেন, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে জেলার মাইজদী বাজারে জুতা এবং কাপড়ের শোরুমে ভোক্তা অধিদফতর অভিযান চালায়। এ সময় সদর উপজেলার সুপার মার্কেটে ভোক্তা অধিদফতরের অভিযানে বেশি দামে জুতা বিক্রি করায় অ্যাবি ও গেইট মহল সুজ নামে দুটি প্রতিষ্ঠানকে ৫হাজার টাকা করে মোট ১০ হাজার জরিমানা করা হয়। অপরদিকে, একই অভিযোগে গালিব কাপড়ের শোরুমকে ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়েছে। অপর এক প্রশ্নের জবাবে এই কর্মকর্তা বলেন, ৬৯০ টাকার জুতা বিক্রি করা হচ্ছে ১৩৫০-১৪০০টাকায়।

আরও পড়ুন : অপহরণের দুদিন পর গৃহবধূ উদ্ধার

এ সময় অভিযান পরিচালনায় সহযোগিতা করেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. শওকত আলী এবং সুধারাম মডেল থানা পুলিশ।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা