বটিয়াঘাটায় দুই পাচারকারী তক্ষকসহ গ্রেপ্তার
সারাদেশ

বটিয়াঘাটায় দুই পাচারকারী তক্ষকসহ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:

খুলনা: খুলনার বটিয়াঘাটা উপজেলার গঙ্গারামপুর ইউনিয়নের কাতিয়ানাংলা গ্রামে অভিযান চালিয়ে বন্যপ্রাণি তক্ষকসহ দুই পাচারকারীকে গ্রেপ্তার করেছে খুলনা র‌্যাব-৬। তাদের কাছ থেকে একটি তক্ষক, দুটি মোবাইল ও নগদ অর্থ জব্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, রূপসা স্ট্যান্ড রোডের ৭৬নং মোল্যাবাড়ীর মো. রোস্তম আলীর ছেলে মো. আরিফুল ইসলাম সাগর (৪২) ও বাগেরহাটের ফকিরহাট আড়ুয়াডাঙ্গা এলাকার শেখ আব্দুর রব ওরফে মজিবর রহমানের ছেলে মো. মিলন শেখ (৩৪)। তারা মো. আমান উল্লাহর চায়ের দোকানের সামনে তক্ষক কেনা-বেচা করতে অবস্থান করছিলেন। গোপন সূত্রে খবর পেয়ে বুধবার (১২ আগস্ট) সন্ধ্যায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেন র‌্যাব সদস্যরা।

জিজ্ঞাসাবাদে তারা র‌্যাবকে জানান, দেশের বিভিন্ন স্থান থেকে গোপনে অবৈধভাবে তক্ষক কিনে এনে বিভিন্ন এলাকায় বিক্রি করেন। তারা পাচারকারী দলের সক্রিয় সদস্য।

দুই পাচারকারীকে বটিয়াঘাটা থানায় হস্তান্তর করে তাদের বিরুদ্ধে বন আইন ও বন্যপ্রাণি (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনে মামলা হয়েছে।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা