মাস্ক না থাকায় মারপিট, মায়ের ওষুধের টাকায় রেহাই! 
সারাদেশ

মাস্ক না থাকায় মারপিট, মায়ের ওষুধের টাকায় রেহাই! 

নিজস্ব প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়া: মাস্ক না পরায় ভ্রাম্যমাণ আদালতের বিরুদ্ধে দুই যুবককে মারধরের অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (১২ আগস্ট) দুপুরে শহরের পৌর আধুনিক সুপার মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।

ঘটনার পরপর প্রেসক্লাবে এসে অভিযোগ করেন ওই দুই যুবক। এ সময় তাদের একজন ব্যথায় কাঁদছিলেন। তবে মারধরের অভিযোগ অস্বীকার করেছেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট কিশোর কুমার।

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চিনাইর গ্রাম থেকে শহরে আসেন রাব্বী। তার মাস্ক পরা ছিলো না। এজন্য পৌর আধুনিক সুপার মার্কেটের সামনে ভ্রাম্যমাণ আদালত তাকে দাঁড় করিয়ে ৫০০ টাকা জরিমানা করেন। রাব্বীর অভিযোগ, সঙ্গে জরিমানার টাকা না থাকায় বিকাশে এনে দেবেন বলে ভ্রাম্যমাণ আদালতকে জানান তিনি। কিন্তু টাকা দিতে দেরি করায় ম্যাজিস্ট্রেটের নির্দেশে পুলিশ তাকে ভেতরে নিয়ে পেটাতে শুরু করে। এরপর সে মায়ের ওষুধ কেনার জন্যে আনা টাকা পকেট থেকে বের করে দেন। ম্যাজিস্ট্রেট ও পুলিশ তখন তাকে বলেন, এখন এক লাখ টাকা জরিমানা দিলেও কাজ হবে না। সাতদিনের কারাদণ্ড দেওয়া হবে তকে। তার দাবি, পুলিশের লাঠির আঘাতে তার বা হাত ভেঙে গেছে। ঘটনার বর্ণনা দেওয়ার সময় ব্যথায় কাঁদতে থাকেন রাব্বী।

একই সময়ে শহরের ভাদুঘর এলাকা থেকে আসা রতন ও তার ভাই জাকির মুখোমুখি হন ওই ভ্রাম্যমাণ আদালতের। হেনস্থার শিকার হন তারাও। রতনের মাস্ক ছিলো না। এজন্যে তাদের দাঁড় করানো হয়। জাকিরের অভিযোগ, তিনি জরিমানার টাকার রশিদ চাওয়ায় তার ওপর ক্ষিপ্ত হন ম্যাজিস্ট্রেট ও পুলিশ। সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ এনে মারধর শুরু করেন তাকে।

তবে এসব অভিযোগ অস্বীকার করেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট কিশোর কুমার। তিনি বলেন, নরমালি সবাইকে জরিমানা করা হয়েছে। সবাই জরিমানা দিয়েছেন। শুধু একটাই ব্যতিক্রম ছিলো। একটা লোক টাকা থাকা সত্বেও জরিমানা দিতে চাচ্ছিলেন না। একাধিকবার তাকে টাকা দিতে বলা হয়। এরপর কারাদণ্ডের ভয় দেখিয়ে তাকে কিছুক্ষণ গাড়িতে রাখা হয়। পরে বিকাশে জরিমানার টাকা এনে দিয়ে চলে যান তিনি। কাউকে মারধরের প্রশ্নই ওঠে না। পৌর মার্কেটের সামনের মতো একটি জায়গায় তা সম্ভবও নয়।

ভারপ্রাপ্ত অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিন বলেন, ‘আমার জানামতে, এমন ধরনের ঘটনা ঘটেনি।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা