সারাদেশ

রূপসায় নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:

খুলনা: রূপসা নদীতে পড়ে নিখোঁজ যুবক রাকিবের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। বুধবার (১২ আগস্ট) দুপরে নগরীর শিপইয়ার্ডগেট এলাকার নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মো. রাকিব হোসেন হাওলাদার (১৮) ফিশিং ট্রলারের লস্কর ও নগরীর লবণচরা থানার ইসলামপাড়ার মো. সেলিম হাওলাদারের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার (১১ আগস্ট) সকাল ১০টার দিকে রূপসা শিপইয়ার্ড সংলগ্ন বরিশাল ঘাট এলাকায় এমবি ম্যাটাডর ট্রলারে পরিচ্ছন্নতা কাজ করার সময় নদীতে পড়ে যান রাকিব। স্থানীয় লোকজন খবর পেয়ে ছুটে আসেন এবং খবর দিলে নৌ-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে খোঁজাখুঁজি করেও পায়নি। ফায়ার সার্ভিসের একটি ডুবুরি টিমও বেলা ১২টা থেকে রাত ১১টা পর্যন্ত নিখোঁজ রাকিবকে উদ্ধার করতে না পেরে অভিযান বন্ধ রাখে। বুধবার সকালে ফের অভিযান শুরু করে বেলা দেড়টার দিকে মরদেহ উদ্ধার করা সম্ভব হয়।

ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্য মো. নবী বলেন, ‘যতোদূর জেনেছি, নিহত রাকিব হোসেন সাঁতার পারতেন, তবুও রূপসার স্রোতের তোড়ে ডুবে যান তিনি।’

রূপসা নৌ-পুলিশ ফাঁড়ির এসআই অমিত সাহা জানান, রাকিব ফিশিং ট্রলারের বামপাশে পরিস্কার করার সময় পা পিছলে পড়ে গিয়েছিলেন। এ ঘটনায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৫ ডিগ্রিতে, বাড়ছে শীতের আমেজ

দেশের ​উত্তর সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে জেঁকে বসতে...

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি, ১ লাখ টাকা জরিমানা

মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর রোডে একটি বেকারি...

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে শ্রীমঙ্গলে বিএনপি'র শোভাযাত্রা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মৌলভীবাজারের শ্র...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

১৮ স্কুলের অংশগ্রহণে গ্লেনরিচ আন্তঃস্কুল ফুটবল সমাপ্ত

রাজধানীর ১৮টি স্কুলের অংশগ্রহণে সম্প্রতি গ্লেনরিচ...

রাজশাহীতে ১৫০ সুবিধাবঞ্চিত কিশোরী পেল স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী

রাজশাহী নগরীর ১৫টি ওয়ার্ডের ১৫০ জন সুবিধাবঞ্চিত কি...

ঢাবিতে ওবিই কারিকুলাম বিষয়ক কর্মশালা

ঢাকা বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরে...

আফগানদের বিপক্ষে সিরিজ খেলবে না স্কটল্যান্ড

তালেবান শাসনামলে আফগানিস্তানে নারী ও কন্যাশিশুদের মানবাধিকার পরিস্থিতির চরম অ...

কুলাউড়ায় গাছের সাথে বাঁধা তরুণীর মৃতদেহ উদ্ধার

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার জয়চণ্ডী ইউনিয়নের পাঁচ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা