রূপসা নদীতে পড়ে যুবক নিখোঁজ
সারাদেশ

রূপসা নদীতে পড়ে যুবক নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক:

খুলনা: মাছ ধরার ট্রলারে কাজ করার সময় রূপসা নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হয়েছেন রাকিব হাওলাদার (১৮)। ফায়ার সার্ভিসের একটি টিম তাকে উদ্ধারে ব্যর্থ হয়ে অভিযান স্থগিত রেখেছে।

রাকিব ফিশিং ট্রলারটির লস্কর ও নগরীর লবণচরা থানার ইসলামপুর এলাকার সেলিম হাওলাদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১১ আগস্ট) সকাল ১০টার দিকে রূপসা শিপইয়ার্ড সংলগ্ন বরিশাল ঘাট এলাকায় এমবি ম্যাটাডর ট্রলারে পরিচ্ছন্নতার কাজ করার সময় রাকিব নদীতে পড়ে যান। এ সময় স্থানীয় লোকজন খবর পেয়ে ছুটে আসেন এবং পুলিশকে খবর দিলে নৌ-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে খোঁজাখুঁজি করেও পায়নি। পরে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি টিম বেলা ১২টা থেকে রাত ১১টা পর্যন্ত নিখোঁজ রাকিবকে উদ্ধার করতে না পেরে উদ্ধার অভিযান বন্ধ রাখে।

রূপসা নৌ-পুলিশ ফাঁড়ির এসআই অমিত সাহা জানান, রাকিব ফিশিং ট্রলারের বাম পাশে পরিস্কার করার সময় পা পিছলে পড়ে গিয়ে নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় মঙ্গলবার সাধারণ ডায়েরি করা হয়েছে।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা