ছবি-সংগৃহীত
সারাদেশ

প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত

জেলা প্রতিনিধি : সুনামগঞ্জে তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের হামলায় ফারুক মিয়া (৪০) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এসময় রোমান মিয়া (২০) নামের একজন আহত হয়েছেন।

আরও পড়ুন : তরুণ ভ্যানচালকের মরদেহ উদ্ধার

বৃহস্পতিবার (৬ এপ্রিল) দুপুরে পৌর শহরের নবীনগর পয়েন্টে এ ঘটনা ঘটে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ৩ জনকে আটক করেছে পুলিশ।

নিহত ফারুক মিয়া কুরবান নগর ইউনিয়নের মাইজবাড়ি গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুরে নবীনগর পয়েন্টে মাইজবাড়ি এলাকার ফজর আলীর ছেলে রোমান মিয়ার (২০) ইজিবাইকের সঙ্গে বনানীপাড়া এলাকার ঝুমন মিয়ার (২০) ইজিবাইকের ধাক্কা লাগে। এ নিয়ে দুই চালকের মধ্যে বাগবিতণ্ডা হয়। পরে ঝুমন মিয়া বনানীপাড়ায় ফোন দিলে কয়েকজন যুবক রামদা, চাকু ও লাঠি নিয়ে রোমানের ওপর হামলা চালায়।

আরও পড়ুন : বজ্রপাতে কলেজছাত্রের মৃত্যু

এসময় নবীনগর পয়েন্টে নিজ দোকানে থাকা ফারুক মিয়া তাদের ফিরাতে এলে তাকেও পিঠে ছুরিকাঘাত করা হয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। গুরুতর আহত রোমান মিয়াকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আরও পড়ুন : শরীয়তপুরে ঘুষের টাকাসহ বিসিক কর্মকর্তা গ্রেফতার

সুনামগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন জানান, এ ঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা