সারাদেশ

নির্যাতিত পিতা-পুত্রের পাশে পুলিশ সুপার

বিভাষ দত্ত, ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের মাঝকান্দি এলাকায় ভাড়া বাড়িতে বসবাসরত ইয়ামিন মৃধা ও তার ছেলেকে জাহাপুর ইউনিয়নের আড়–য়াকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষে নির্যাতনের ঘটনায় ফরিদপুর জেলাা পুলিশ সুপার মোঃ শাহজাহান পিপিএম (সেবা) বুধবার দুপুর ১টার দিকে ইয়ামিন মৃধার পৌরসভার দাওলিয়া পাড়ার আশ্রায়ণ প্রকল্পের বাড়িতে খোঁজ খবর নিতে আসেন।

আরও পড়ুন : ক্ষতিগ্রস্তদের কান্না সহ্য করা যায় না

এ সময়ে পরিবারের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন তিনি। পুলিশ সুপর এ সময় ইয়ামিন মৃধার হাতে নগদ বিশ হাজার টাকা আর্থিক সাহায্য প্রদান ও চাল, ডাল, তেল, লবনসহ বেশকিছু ঈদ উপহার ও উপজেলা সদরে অবস্থিত আলতু খান জুট মিলে চাকরীর নিয়োগপত্র তুলে দেন। এ সময় সহকারী পুলিশ সুপার মধুখালী সার্কেল সুমন কর, মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশিকুর রহমান চৌধুরী, মধুখালী পৌর মেয়র খন্দকার মোরশেদ রহমান লিমন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ রেজাউল হক বকু, মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) শফিকুল আলমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এছাড়া ফরিদপুর জেলা প্রশাসকের ঘোষনা অনুযায়ী গত ৪ এপ্রিল মঙ্গলবার ইয়ামিন মৃধাকে পৌরসভার দাওলিয়াপাড়ায় আশ্রায়ণ প্রকল্পে ২ শতক জমিসহ একটি ঘর বুঝিয়ে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশিকুর রহমান চৌধুরী।

আরও পড়ুন : বাইডেনের অধীনে তৃতীয় বিশ্বযুদ্ধ

উল্লেখ্য, সম্প্রতি একটি মিথ্যা অভিযোগে ইয়ামিন মৃধা ও তাঁর পুত্র রাজন মৃধাকে(১৩)কে আড়–য়াকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের একটি শ্রেণী কক্ষে বেদম মারপিট করে আহত করা হয়।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা