সারাদেশ

খাগড়াছড়িতে বৈসাবি উপলক্ষে প্রস্তুতি সভা

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি, (প্রতিনিধি) : ঐতিহ্যবাহী বৈসু, সাংগ্রাই, বিঝু ও বাংলা নববর্ষ ১৪৩০ উদযাপন উপলক্ষে খাগড়াছড়িতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন : ক্ষতিগ্রস্তদের কান্না সহ্য করা যায় না

বুধবার (৫ এপ্রিল) সকাল ১১টার দিকে জেলা পরিষদের সম্মেলন কক্ষে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।সভার সভাপতিত্ব করেন, জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু।

বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম এলাকার প্রধাণ ৩টি উপজাতি সমাজের বর্ষ বরণ উৎসব। এটি তাদের প্রধাণ সামাজিক অনুষ্ঠানগুলোর একটি। এউৎসবটি ত্রিপুরাদের কাছেবৈসু, মারমাদের কাছে সাংগ্রাই এবং চাকমা ও তঞ্চঙ্গ্যাদের কাছে বিজু নামে পরিচিত। বৈসাবী নামকরনও করা হয়েছে এই তিনটি উৎসবের প্রথম অক্ষর গুলো নিয়ে। বৈ শব্দটি ত্রিপুরাদের বৈসু থেকে, সা শব্দটি মারমাদের সাংগ্রাই থেকে এবং বি শব্দটি চাকমাদের বিজু থেকে। এই তিন শব্দের সম্মিলিত রূপ হলো 'বৈসাবি

বৈসু=ত্রিপুরা সম্প্রদায়ের অন্যতম প্রধান উৎসব।চৈত্র মাসের শেষ দুইদিন এবং বৈশাখ মাসের প্রথম দিন এই তিনদিনব্যাপী এ উৎসব পালন করা হয়

সাংগ্রাই=বাংলাদেশী মারমা এবং রাখাইন জাতি
গোষ্ঠীর নববর্ষ উৎসবের নাম।

আরও পড়ুন : বাংলাদেশ দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ অংশীদার

বিজু=চাকমা ও তঞ্চঙ্গ্যাগণ এ উৎসবটি ৩দিন ধরে পালন করেন। এ ৩ দিন হল চৈত্রের শেষ ২দিন ও বৈশাখের প্রথম দিন।

এবারের অনুষ্ঠান মালায় বর্নাঢ্য শোভা যাত্রা,ডিসপ্লেসহ বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। জেলা পরিষদের হস্তান্তরিত বিভাগের সকলকে উপস্থিত থেকে শোভাযাত্রাকে সুন্দর ও সার্থক করে গড়ে তোলার জন্য এবং পাহাড়ের সকল সম্প্রদায়ের, কৃষ্টি, সংস্কৃতি, ঐতিহ্য ধরে রাখার জন্য সভায় সিদ্ধান্ত নেওয়া হয়।

আরও পড়ুন : মার্চে সড়কে ঝড়ল ৫৯২ প্রাণ

এ সভায় উপস্থিত ছিলেন, জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা টিটন খীসা, জেলা অতিরিক্ত পুলিশ সুপার জিনিয়া চাকমা, সহকারী কমিশনার মো. আনোয়ার হোসাইন ও বেসরকারি কর্মকর্তা সহশিক্ষক'রা উপস্থিত ছিলেন

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পদ্মায় বাল্কহেডে ডাকাতি, অস্ত্রের মুখে টাকা ও মোবাইল লুট

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল ট্রলার ঘাটসং...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা