সারাদেশ

কিশোরীকে ধর্ষন, যুবকের যাবজ্জীবন কারাদন্ড

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে বিয়ের প্রলোভনে বাড়ি থেকে ডেকে নিয়ে ৩দিন আটক রেখে ধর্ষনের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত মো: আকতারুল ইসলাম (৩১) নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৬ মাসের সশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত।

আরও পড়ুন : ক্ষতিগ্রস্তদের কান্না সহ্য করা যায় না

মঙ্গলবার (৪ এপ্রিল) ঠাকুরগাঁওয়ের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো: গোলাম ফারুক এ রায় প্রদান করেন।
মামলায় অন্যান্য আসামী অর্থাৎ দন্ডিত আসামীর পিতা আনিসুর রহমান,মাতা মকসেদা বেগম ,দাদী মল্লিকা বেগম,সম্পর্কিত দাদা আজাহারুল ইসলাম ,চাচা আকতারুল ইসলাম ও ঘরের মালিক আমিরুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ প্রমানিত না হওয়ায় তাদেরকে বেকসুর খালাস প্রদান করা হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, ঠাকুরগাঁও সদর উপজেলার ঘনিমহেশপুর গ্রামের আনিসুর রহমান মিলারের ছেলে মো: আকতারুল ইসলাম (৩১) একই এলাকার একজন মুরগী ব্যবসায়ীর কন্যার (২৭) সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলে ২০১২ সালের ২২ এপ্রিল মোবাইল ফোনে রুহিয়া ওয়াপদা অফিসের সামনেডেকে নিয়ে আসে। পরে তাকে ফুসলিয়ে উত্তরা বাজার এলাকায় আমিরুল ইসলাম নামে একজন চা বিক্রেতার বাড়িতে ৩ দিন আটকে রেখে বিয়ের প্রলোভনে একাধিকবার ধর্ষন করে।

২৪ এপ্রিল ভোরে ধর্ষক আকতারুল ওই মেয়েকে পার্শ্ববর্তী আটোয়ারী উপজেলার কিসমত রেল ঘুন্টি এলাকায় নিয়ে গিয়ে তাকে দাঁড় করিয়ে রেখে কৌশলে পালিয়ে আসে।বিকেলে ধর্ষিত কিশোরী আকতারুলের বাড়িতে গিয়ে বিয়ের দাবি জানালে তার মা দাদী ও অন্যান্যরা তাকে মারপিট করে বাড়ি থেকে বের করে দেয়।

আরও পড়ুন : বাংলাদেশ দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ অংশীদার

এ ঘটনায় মেয়ের পিতা বাদী হয়ে ১ মে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১)৩০ ধারায় ধর্ষক আকতারুলসহ ৭জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। ওই বছরের ১৫ জুলাই মামলার তদন্তকারী কর্মকর্তা এস,আই মোা: সফিউর রহমান আসামীদের বিরুদ্ধে আদালতে চার্জসীট দাখিল করেন।

মামলার এজাহার ,পুলিশের চার্জসীট ,চিকিৎসকের পরীক্ষা নীরিক্ষার রিপোর্ট ও সাক্ষীদের সাক্ষ্যপ্রমাণে ঘটনার সত্যতা সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত যাবজ্জীবন সশ্রম কারাদন্ডে দন্ডিত করেন।আসামীকে আদালত হতে জেল হাজতে পাঠানো হয়।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা