সারাদেশ

রাজশাহী কলেজের সাবেক অধ্যাপকের স্ত্রীকে হত্যা

জেলা প্রতিনিধি (পাবনা) : পাবনার ঈশ্বরদীতে হাজেরা খাতুন (৭৫) নামের একজন সাবেক কলেজ অধ্যাপকের স্ত্রীকে হত্যা করেছে দুর্বৃত্তরা।

আরও পড়ুন: মধুপুরে বাসে ডাকাতি, আহত ৭

সোমবার (৩ মার্চ) সন্ধা সাড়ে ৭ টার দিকে রক্তাক্ত মরদেহ দেখে পুলিশের খবর দেয় স্থানীয়রা। এ রিপোর্ট লেখা পর্যন্ত রাত ১১ টা পর্যন্ত ঘটনাস্থকে ঘিরে রেখেছে আইনশৃঙ্খলাবাহিনী।

নিহত গৃহবধূ রাজশাহী কলেজের সাবেক অধ্যাপক মো: হাবিবুল্লাহ'র স্ত্রী ও পাকশী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান হবিবুল ইসলাম হব্বুলের বোন।

খোঁজ নিয়ে জানা গেছে, নিহত হাজেরা খাতুনের ৩ ছেলে ও ৪ মেয়ের মধ্যে দুই মেয়ে বিদেশে থাকেন। অন্যরা ঢাকায় বসবাস করেন। হাজেরা খাতুন মাঝে মধ্যে ঢাকায় এবং ঈশ্বরদীতে নিজ বাড়িতে একাই থাকতেন।

আরও পড়ুন: বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন

সোমবার সকাল ১১ টার দিকে তাকে বাড়ির পাশের বাগানে ঘুরতে দেখে স্থানীয়রা। বিকেলের দিকে ঢাকা হতে মেয়েরা ফোন করে মাকে না পেয়ে মামা হব্বুল ও প্রতিবেশীদের বিষয়টি জানায়। প্রতিবেশীরা বাড়িতে ঢুকে শয়নকক্ষে তালাবদ্ধ অবস্থায় দেখে পুলিশে খবর দেয়। ফোন পেয়েই মামা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। মরদেহ উদ্ধার করতে ঈশ্বরদী থানা পুলিশ ক্রাইম সিনকে খবর দেয়।

নিহতের ভাই হবিবুল ইসলাম হব্বুল জানান, ইফতারের একটু আগে ঢাকা হতে ভাগ্নিদের ফোন পেয়ে মাগরিবের নামাজের পর এসে দেখি রক্তাক্ত অবস্থায় বোন খাটের নিচে পড়ে আছে। ঘরের আলমারি খোলা এবং কাপড়-চোপড় ছিঁটানো রয়েছে। বোনের লাশ দেখার পর আমার আর কিছু বলার শক্তি নেই। এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে শাস্তি দাবি করেন তিনি।

আরও পড়ুন: কলেজপড়ুয়া সাত্তারের বয়স ৭০ বছর

ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ক্রাইম সিনকে খবর দেওয়া হয়েছে। তারা এসে মরদেহ উদ্ধার করবে। এরপর হাসপাতাল মর্গে পাঠানো হবে। কিভাবে হত্যা করা হয়েছে, সে বিষয়ে এখনই কিছু বলা সম্ভব হচ্ছে না। ময়নাতদন্ত করা হবে। ঘটনা উদঘাটনে কাজ করছে পুলিশ। তবে ঘরের আলমারী খোলা এবং কাপড়-চোপড় ছড়ানো-ছিটানো রয়েছে বলে জানান তিনি।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা