ছবি: সংগৃহীত
সারাদেশ

মধুপুরে বাসে ডাকাতি, আহত ৭

জেলা প্রতিনিধি : টাঙ্গাইল-ময়মন‌সিংহ আঞ্চলিক মহাসড়‌কে একটি যাত্রীবা‌হী চলন্ত বা‌সে ডাকাতির ঘটনায় প্রতিবাদ কর‌তে গি‌য়ে ৭ জন যাত্রী আহত হ‌য়ে‌ছেন। তাদের ম‌ধ্যে ২ জ‌নের প‌রিচয় পাওয়া গে‌ছে।

আরও পড়ুন : তিন কারণে আগুন নেভাতে দেরি

সোমবার (৩ এপ্রিল) রাত দেড়টার দিকে টাঙ্গাইলের মধুপুর উপজেলার র‌ক্তিপাড়া এলাকায় এ ঘটনা ঘ‌টে।

আহতরা হ‌লেন- জামালপুর সদর উপজেলার মেষ্টা গ্রামের মসির উদ্দিনের ছেলে তারা মিয়া (৪০) ও সরিষাবাড়ী উপজেলার সাতপোয়া গ্রামের রবিউল ইসলামের স্ত্রী কাকলি বেগম (৩৫)। তা‌দের উন্নত চি‌কিৎসার জন‌্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠা‌নো হ‌য়ে‌ছে। বাকি ৫ জন প্রাথমিক চিকিৎসা শেষে নিজ নিজ বাড়ি‌তে চলে গেছেন।

আরও পড়ুন : বিশ্ব গণমাধ্য‌মে বঙ্গবাজারের অগ্নিকাণ্ডের খবর

ঐ বাসযাত্রীরা বলেন, মাদারগঞ্জ স্পেশাল পরিবহনের যাত্রীবাহী বাসটি ঢাকা থেকে জামালপুরের মাদারগঞ্জ যাচ্ছিল। পথিমধ্যে গাজীপুরের চন্দ্রা থেকে ৭-৮ জনের ডাকাত দল যাত্রী বেশে গাড়িতে উঠে। বাসটি টাঙ্গাইলের মধুপুর উপজেলার দেওলাবাড়ি পার হলে ডাকাত দল বাসটির নিয়ন্ত্রণ নিয়ে যাত্রীদের জিম্মি করে নগদ টাকা, মোবাইল ও স্বর্ণালংকার লুট করে।

এ সময় প্রতিবাদ করায় ডাকাত দল ৭ যাত্রীকে পিটিয়ে ও কুপিয়ে আহত করে। প‌রে ডাকাত দল মধুপুরের রক্তিপাড়ার উত্তর পাশে নরকোণা এলাকায় নেমে পালিয়ে যায়।

আরও পড়ুন : খোঁজখবর রাখছেন প্রধানমন্ত্রী

মধুপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল আমিন জানান, আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

প্রসঙ্গত, এর আগে গত বছরের ৩ আগস্ট কু‌ষ্টিয়া থে‌কে চট্টগ্রামী ঈগল প‌রিবহ‌নের এক‌টি যাত্রীবা‌হী বা‌সে ডাকা‌তির ঘটনা ঘটে। ৩ ঘণ্টা বাস‌টি নিয়ন্ত্রণ নি‌য়ে যাত্রী‌দের অস্ত্রের ভয় দে‌খি‌য়ে হাত-পা, চোখ, মুখ বেঁধে ডাকা‌তি ও এক নারী যাত্রী‌কে ধর্ষণ করা হয়।

আরও পড়ুন : সব পুড়ে বঙ্গবাজারের আগুন নিয়ন্ত্রণে

প‌রে বাস‌টি জেলার মধুপুর উপজেলার রক্তিপাড়া জামে মসজিদের পাশে দুর্ঘটনার পর ডাকাত দল পা‌লি‌য়ে যায়। প‌রে স্থানীয়রা যাত্রী‌দের উদ্ধার ক‌রে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা