ছবি : সংগৃহিত
সারাদেশ
সাংবাদিক সংসদ কক্সবাজার

আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : সাংবাদিক সংসদ কক্সবাজারের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন : পদ্মায় ডুবে যুবকের মৃত্যু

শনিবার (০১ এপ্রিল) হোটেল মিশুকের হল রুমে সাংবাদিক সংসদ কক্সবাজারের সভাপতি এম.এ আজিজ রাসেলের সভাপতিত্বে সাধারণ সম্পাদক বলরাম দাশ অনুপমের সঞ্চালনায় সভা অনুষ্ঠিত হয়।

ইফতার ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান শাহিনুল হক মার্শাল। সভায় সম্মানিত অতিথির বক্তব্য রাখেন ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের পুলিশ সুপার মো. জিল্লুর রহমান।

আরও পড়ুন : রমজান মাস হচ্ছে ত্যাগের মহিমার মাস

এছাড়াও আরও বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আবু সুফিয়ান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিভীষণ কান্তি দাশ, অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম, ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ শাহীন, কক্সবাজার পৌরসভার সাবেক মেয়র সরওয়ার কামাল, কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মুজিবুল ইসলাম, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, হোটেল মোটেল গেষ্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক সেলিম নেওয়াজ, কক্সবাজার সদর প্রেস ক্লাবের সভাপতি মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক বেদারুল আলম।

আরও পড়ুন : ক্ষমতা ধরে রাখতে রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার

কক্সবাজার ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আহসান সুমন, রিপোর্টার্স ইউনিটি কক্সবাজার এর সভাপতি এইচ এম নজরুল ইসলাম, সাংবাদিক ইউনিন কক্সবাজারের কোষাধ্যক্ষ ছৈয়দ আলম, টুয়াকের সভাপতি রেজাউল করিম, টুয়াকের সভাপতি আনোয়ার কামাল, সাধারণ সম্পাদক একেএম মুনীবুর রহমান টিটু ও বাপা কক্সবাজারের সাধারণ সম্পাদক করিম উল্লাহ কলিম বক্তব্য রাখেন।

এতে বক্তারা বলেন, একমাত্র সাংবাদিকরাই পারেন সমাজের সকল বিবেধ দূর করে একটি সুন্দর সমাজ গঠন করতে। সাংবাদিক সংসদ কক্সবাজারের সদস্যরা বেশিরভাগই তরুণ, তারা যে কাজ করে যাচ্ছেন, তা প্রশংসনীয়।

আরও পড়ুন : মুন্সীগঞ্জে ১০ দফা দাবিতে বিএনপির অবস্থান কর্মসূচি

এসময় সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, বিশিষ্ট ব্যক্তিবর্গসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।

ইফতার প্রাক্কালে বিশেষ মোনাজাত করেন সাংবাদিক সংসদ কক্সবাজার এর উপদেষ্টা চ্যানেল আই কক্সবাজারের স্টাফ রিপোর্টার সরওয়ার আজম মানিক। পরে ইফতার পরিবেশন করা হয়।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা