সংগৃহীত
সারাদেশ

পদ্মায় ডুবে যুবকের মৃত্যু

জেলা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীতে ডুবে শরিফুল ইসলাম ধনাই (৩৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : নিরাপত্তা কাউন্সিলের দায়িত্বে রাশিয়া

শনিবার (১ এপ্রিল) দুপুরে উপজেলার সাঁড়া ইউনিয়নের ইসলামপুর বালুরঘাট এলাকায় পদ্মা নদী থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

শফিকুল ইসলাম রাজশাহীর বাঘা উপজেলার চাঁদপুর গ্রামের হাবিুবর রহমান হবির ছেলে। তিনি সাঁড়াঘাটের বালু মহালে কাজ করতেন।

স্থানীয়রা জানান, ঘটনার সময় অনেকগুলো পাখির একটি ঝাঁক চরে বসে। সবগুলো উড়ে গেলেও একটি পাখি উড়তে না পেরে লাফালাফি করতে ছিলো। তখন শরিফুল পাখিটি ধরার জন্য গামছা পড়ে পদ্মানদী সাঁতরে চরে উদ্দেশ্যে যায়। এই সময় নদীর পানির পাকে পড়ে শরিফুল পানিতে তলিয়ে যায়।

আরও পড়ুন : বাংলাদেশের প্রশংসায় মার্কিন কংগ্রেস

ঈশ্বরদীর লক্ষ্মীকুণ্ডা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইমদাদুল হক বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয় ডুবুরি সহযোগিতায় মরদেহ পানি থেকে উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, এ ব্যাপারে একটি ইউডি মামলা হয়েছে। মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা