ছবি : সংগৃহিত
সারাদেশ
প্রতিবন্ধী আমেনা বেগম

আবেদন করেও মাথা গোঁজার ঠাঁই জোটেনি

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : আবেদন করেও শারীরিক প্রতিবন্ধী আমেনা বেগমের (৩৯) ভাগ্যে জোটেনি প্রধানমন্ত্রীর উপহারের ঘর। মাথা গোঁজার ঠাঁই না থাকায় স্বামীহারা ওই নারী দু’সন্তান নিয়ে থাকেন অন্যের বাসায়, জীবিকা নির্বাহ করেন ঝিয়ের কাজ করে। যথাযথ প্রক্রিয়ায় প্রায় দু’বছর আগে আবেদন করা হলেও ঘর না পাওয়ার কারণ জানেনা তিনি।

আরও পড়ুন : আতাইকুলায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যাচেষ্টা!

ভূমিহীন আমেনা বেগম ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মইলাকান্দা ইউনিয়নের পশ্চিম কাউরাট গ্রামে মৃত ইব্রাহিমের স্ত্রী।

আমেনা খাতুন জানান, প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাওয়ায় আশায় যথাযথ প্রক্রিয়ায় উপজেলা নির্বাহী অফিসার বরাবরে ২০২১ সালের সেপ্টেম্বর মাসে আবেদন করেছিলেন তিনি। অজ্ঞাত কারনে অদ্যবধি পর্যন্ত তার নামে ঘর বরাদ্দ দেয়া হয়নি। ঘর না থাকায় বর্তমানে তিনি দু’সন্তান নিয়ে মানবেতর জীবন যাপন করছেন।

এসময় তিনি প্রধানমন্ত্রীর প্রতি আকুতি জানিয়ে বলেন বলেন- ‘আপনি হাজার হাজার পরিবারের মাথা গোঁজার ঠাঁই করে দিয়েছেন। আমাকে একটি ঘর দেন। আমি আপনার জন্য নামাজ পড়ে দোয়া করব।’

আরও পড়ুন : ইফতারিতে নিষিদ্ধ কাপড় ও টেক্সটাইল রং

স্থানীয় যুবলীগ নেতা ওয়াজিদুল ইসলাম কামাল জানান, স্বামীহারা আমেনা বেগম একজন শারীরিক প্রতিবন্ধী প্রকৃত ভূমিহীন। অন্যের বাড়িতে আশ্রয়ে থেকে বাসা-বাড়িতে ঝিয়ের কাজ করে দু’সন্তান নিয়ে মানবেতর জীবন-যাপন করছেন তিনি। ওই দুস্থ নারীকে জমিসহ প্রধানমন্ত্রীর উপহারের ঘর বরাদ্দ দেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করছেন তিনি।

মইলাকান্দা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলম জানান, আমেনা বেগম একজন প্রকৃত ভূমিহীন ও গৃহহীন। প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেতে ২০২১ সালে যথাযথ প্রক্রিয়ায় আবেদন করেছিলেন তিনি।

অদ্যবধি পর্যন্ত তার নামে জমিসহ ঘর বরাদ্দ না হওয়ার বিষয়টি দুঃখজনক। ওই অসহায় নারীকে মাথা গোঁজার ঠাঁই করে দেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন তিনি।

আরও পড়ুন : কেজিতে বেড়েছে ১৬০ টাকা

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া নাজনীন সাংবাদিকদের কিছুটা উত্তেজিত হয়ে বলেন- ‘এটা তো জানিনা, আমারতো নলেজে আসেনি।

এতগুলো ফ্রেসব্রিফিং, মিটিং ও মাইকিং করলাম কেউ তো বিষয়টি তুলেনি। কেউ আমার কাছে আসেনি। এরকম যদি হয়ে থাকে তাকে আবেদন করতে বলেন। প্রকৃত ভূমিহীন হলে বরাদ্দ আসলে পাবে।’

এ বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হননি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সোহেল রানা।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা