সারাদেশ

ভারতীয় ট্যাবলেটসহ আটক ১

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ির মাটিরাঙায় ভারতীয় বিভিন্ন সীমান্ত দিয়ে অ‌বৈধভাবে নিয়ে আসা যৌন উত্তেজক ও গরু মোটাতাজাকরণ ৬ লাখ ২৫ হাজার ৮৪০ পিস ট্যাবলেটসহ বিভিন্ন ধরনের ভারতীয় ঔষধ আটক করেছে পুলিশ।

আরও পড়ুন : ভূমি উন্নয়ন কর শতভাগ অনলাইনে

পুলিশ সুত্রে জানা যায়, মঙ্গলবার (২৮ মার্চ) বিকালের দিকে গোপন সংবাদের ভিত্তিতে মাটিরাঙ্গা থানা পুলিশের চৌকস অফিসার এসআই মো. সাদ্দাম হোসেন, এএসআই কামরুল আরেফিন চৌধুরীর নেতৃ‌ত্বে মা‌টিরাঙ্গা সদর ইউ‌নিয়নের ৭নং ওয়ার্ডের সদাইপাড়া নামক দুর্গম এলাকায় বিশেষ অ‌ভিযান পরিচালনা করে
দিনমোহন ত্রিপুরা নামক এক ব্যক্তিকে আটক করে এবং সে সময় তার কাছে থাকা ভারতীয় ১০ বস্তা অবৈধ ঔষধ জব্দ করা হয়, সে সদর ইউ‌নিয়‌নের স্থানীয় বাসিন্দা চাঁন ‌মোহন ত্রিপুরার ছে‌লে। তবে এসময় দিনমোহন ত্রিপুরার সহোদর কালা ত্রিপুরা পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।

মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকারিয়া জানান, জব্দ করা ১০ বস্তায়, ৬ লাখ ২৫ হাজার ৮৪০ পিস যৌন উত্তেজক ও গরু মোটাতাজাকরণ ভারতীয় অবৈধ ঔষধ রয়েছে। যার বাজার মূল্য প্রায় সাড়ে ৩১ লাখ টাকা।

আরও পড়ুন :

তিনি আরও বলেন, আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি মাদক ও চোরা চালান কারবারিসহ যে কোন ধরনের অপরাধ মুলক কাজ নিয়ন্ত্রণে মা‌টিরাঙ্গা থানা পু‌লিশ নিরলসভাবে কাজ কর‌ছে। আটককৃত ও পলাতক আসামির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা