প্রতীকী ছবি
সারাদেশ

বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো ২ কিশোরের

নিজস্ব প্রতিবেদক: চাঁদপুর শহরের পুরাণ বাজার এলাকায় মাঠে খেলার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই কিশোরের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- মো. মিনহাজ (১৫) ও মো. শামিম (১৬)।

আরও পড়ুন: ভূমি উন্নয়ন কর শতভাগ অনলাইনে

এসময় তাদের উদ্ধার করতে গিয়ে আহত হয়েছেন হাফেজ খান (৭০) নামে এক বৃদ্ধ। বুধবার (২৯ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

মৃত মিনহাজ শহরের রামদাসদী লালুর দোকান এলাকার জাহাঙ্গীর খানের ছেলে এবং শামীম একই এলাকার আকতারের ছেলে। তারা দুজনই পুরাণ বাজার নুরিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র। আহত হাফেজ খান বর্তমানে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

হাফেজ খানের আত্মীয় শিউলী আক্তার জানান, দুপুর সাড়ে ১২টার দিকে কয়েকজন কিশোর বাড়ির সামনের মাঠে খেলা করছিল। এসময় হঠাৎ প্রচণ্ড ঝড়-বৃষ্টি শুরু হয়। এতে মাঠের পাশে থাকা বৈদ্যুতিক তার ছিঁড়ে নিচে পড়লে ওই দুই কিশোর স্পৃষ্ট হয়। পরে তাদের ছাড়াতে গিয়ে আহত হন হাফেজ খান।

আরও পড়ুন: পদ্মা সেতুর রেললাইনে বসলো শেষ স্লিপার

চাঁদপুর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সুশান্ত বলেন, দুই কিশোরকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে। আহত ব্যক্তিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আবদুর রশিদ বলেন, দুই কিশোরের মরদেহ হাসপাতাল থেকে থানায় এনে রাখা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা