সারাদেশ

দেওয়ানগঞ্জে ট্রেনে কাটা পড়ে এক নারীর মৃত্যু

জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জে ট্রেনে কাটা পড়ে মুর্শেদা বেগম (৪৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: ভালুকায় শিল্প পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত

সোমবার (২৭ মার্চ) ভোর ৫টার দিকে দেওয়ানগঞ্জ রেলওয়ের স্টেশনের তিন নম্বর লাইনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মুর্শেদা উপজেলার পুরাতন ডাকাতিয়া পাড়ার মুকসেদ আলীর মেয়ে।

স্থানীয়রা জানান, দেওয়ানগঞ্জ স্টেশনে কমিউটার ট্রেনে ছাড়ার সময় মুর্শেদা দৌঁড়ে যান। দ্রুতগতিতে ট্রেনে উঠার সময় পা পিছলে পড়ে গেলে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহতের ভাই ফজলু মিয়া জানান, তার বোন দীর্ঘদিন ধরে রোগে ভুগছিলেন। চিকিৎসার জন্য তিনি ঢাকায় যাওয়ার উদ্দেশে ট্রেনে উঠছিলেন।

আরও পড়ুন: ফুলবাড়ীতে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

দেওয়ানগঞ্জের রেলওয়ে পুলিশ ফাঁড়ির এএসআই হোসেন বলেন, মুর্শেদা অসুস্থ ছিলেন। ট্রেনে উঠতে গিয়ে তিনি কাটা পড়ে মারা যান। এ বিষয়ে কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছে নিহতের মৃতদেহ হস্তান্তর করা হয়েছে ।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা