সারাদেশ

স্বাধীনতা দিবসের ব্যানারে 'স্বাধীনতা' বানান ভুল!

এস এম রেজাউল করিম (ঝালকাঠি) : ঝালকাঠির নলছিটিতে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠানের পতাকা মঞ্চের ব্যানারে "স্বাধীনতা" বানানেই ভুল করেছে কর্তৃপক্ষ। উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে প্যারেড গ্রাউন্ডে বিষয়টি সবার দৃষ্টি কারে। কর্তৃপক্ষের এমন উদাসিনতায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন সেখানে উপস্থিত মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন পেশার মানুষ।

আরও পড়ুন : টঙ্গীবাড়িতে কাঠেরপুল ঘেষে খালের উপর দোকান নির্মাণ

অনুষ্ঠানে উপস্থিত অকেনেই বলেন, 'কতটা উদাসিন হলে এরকম একটি বানান ভুল হতে পারে সেটাও আবার মঞ্চের সামনে টাঙানো মূল ব্যানারটাই। আসলে খুবই দুঃখজনক আমরা এরকমটা আশা করিনি। এ ব্যাপারে তাদের আরও সতর্ক হওয়া উচিত।'

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ঝালকাঠি জেলা ইউনিটের সাবেক ডেপুটি কমান্ডার ও সেক্টর কমান্ডার ফোরাম'র সভাপতি বীর মুক্তিযোদ্ধা দুলাল সাহা বলেন, 'উপজেলা প্রশাসন আয়োজিত স্বাধীনতা দিবসের ব্যনারে "স্বাধীনতা" বানানে ভুল এটা দুখঃজনক। এটা ইচ্ছাকৃত করা হয়েছে কিনা সেটা খতিয়ে দেখা উচিৎ।

ব্যানার টাঙানোর কাজ দেখভাল করার দায়িত্ব যাদের ছিলো তাদেরই একজন উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সার্টিফিকেট সহকারি রাজিব চক্রবর্তী। ভুল স্বিকার করে গনমাধ্যম কর্মীদের তিনি বলেন, 'এটা মঞ্চসজ্জার কাজে নিয়োজিত ডেকরেটর মালিকের ভুল। অভিবাদন মঞ্চ তৈরি করার দায়িত্বে কে ছিলেন এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমরা সবাই মিলেই তৈরি করেছি।

আরও পড়ুন : উত্তরায় ট্রেনে কাটা পড়ে কলেজছাত্র নিহত

নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাত আরা নাহিদ মুঠোফোনে বলেন, 'স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের জন্য আমরা (উপজেলা প্রশাসন) অনেকগুলো ব্যানার প্রিন্ট করিয়েছি। কিন্তু এই একটি ব্যানারে ছাপাজনিত ভুল হয়েছে।'

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা