ছবি : সংগৃহিত
সারাদেশ

পানছড়ি সীমান্ত সড়কে কালভার্ট ভেঙে রড উধাও

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি : খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় সরকারি অর্থায়নে নির্মিত সীমান্ত সড়কের ৪টি পাকা কালভার্ট ভেঙ্গে রড খুলে প্রকাশ্যে দিবালোকে চুরি করে নিয়ে গেছে একদল দুর্বৃত্ত। দুর্ধর্ষ এ ঘটনা সম্পন্ন হয়েছে দিনের আলোতেই।

আরও পড়ুন : খাগড়াছড়িতে মহান স্বাধীনতা দিবস পালিত

একদল যুবক টানা সাতদিন ধরে কালভার্টগুলো ভেঙ্গে গাড়িতে উঠিয়ে রড নিয়ে যাচ্ছে । দিনে-দুপুরে ঘটনাটি ঘটলেও এখনো জড়িতদের খুঁজে বের করতে পারেনি স্হানীয় প্রশাসন।

বিষয়টি সর্বস্তরে জানাজানি হলে টনক নড়ে প্রশাসনের। দোষীদের দ্রুত খুঁজে বের করতে পানছড়ি সদর থানায় সাধারণ ডায়েরি করেছে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা।

আরও পড়ুন : শরীয়তপুরে মন্দির রক্ষার দাবিতে মানববন্ধন

২০১৬-১৭ অর্থ বছরে খাগড়াছড়ির পানছড়িতে স্থানীয় বাসিন্দাদের যাতায়াতের জন্য কয়েক বছর আগে প্রায় আড়াই কোটি টাকা ব্যয়ে চারটি পাকা কালভার্ট নির্মাণ করে সরকার। তার মধ্যে লোগাং ইউনিয়নে দেড় কোটি টাকা ব্যয়ে দুটি কালভার্ট নির্মাণ করেছে ত্রাণ ও দুযোর্গ মন্ত্রণালয় ও অন্য দুইটি নির্মাণ করেছে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড।

সম্প্রতি এই এলাকায় সীমান্ত সড়ক নিমির্ত হওয়া সেতুগুলো যোগাযোগের বিকল্প মাধ্যম হিসেবে কাজ করত। তবে চলতি মাসে শুরুতেই সরকারি অর্থায়নে নির্মিত এসব কালভার্ট ভেঙ্গে রড চুরি ঘটনা ঘটিয়েছে। তবে কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ এবং দোষীদের কঠোর শাস্তি আওতায় আনা হবে জানিয়েছে প্রশাসন।

আরও পড়ুন : প্রতিবন্ধী রিকশাচালকের পাশে তাশরিফ

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, টানা সাতদিন ধরে একদল যুবক কালভার্টগুলো ভেঙে গাড়িতে করে রড নিয়ে গেছে পানছড়ির দিকে। তবে তাদের কাউকেই চিনতে পারেনি স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা।

পানছড়ি উপজেলা প্রকল্প কর্মকর্তা আব্দুস সালাম জানান, এই ঘটনায় পানছড়ি থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

খাগড়াছড়ি পুলিশ সুপার মো. নাইমুল হক জানান, সাধারণ ডায়েরির সূত্র ধরে তদন্ত চলছে। এ ঘটনার সাথে যারা জড়িত তাদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

আরও পড়ুন : মুন্সীগঞ্জে শিলাবৃষ্টিতে ঘরবাড়ি বিধ্বস্ত

খাগড়াছড়ি জেলা প্রশাসক মোহাম্মদ সহিদুজ্জামান জানান, ঘটনায় তদন্ত চলছে। সরকারি সম্পত্তি চুরি করার ঘটনায় দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্বে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা