সারাদেশ

একই পরিবারের তিন লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাটে একই পরিবারের তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন : দেশে রাজনৈতিক সংকট নেই

বৃহস্পতিবার (২৩ মার্চ) দুপুরে উপজেলার আহমদাবাদ ইউনিয়নের গাদিশ্যাম গ্রাম থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

চুনারুঘাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হক বলেন, ওই পরিবারের প্রধান সজ্জুল হকের (৪৫) মরদেহ বাড়ির পাশে একটি গাছে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। তার স্ত্রী জেসমিন আক্তার (৩৫) ও তাদের বড় ছেলে প্রতিবন্ধী ইয়াছিন মিয়ার (১০) মরদেহ বাড়ির ভেতরে আছে। সজ্জুল হকের আরও তিন সন্তান জীবিত আছে।

আরও পড়ুন : আইসিসিকে উড়িয়ে দেওয়ার ‘হুমকি’

ওসি আরও জানান, সজ্জুল মিয়া খুবই দরিদ্র। তিনি সংসার চালাতে পারছিলেন না। এজন্য স্ত্রী ও ছেলে ইয়াছিনকে হত্যা করে নিজে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।

সহকারী পুলিশ সুপার নির্মলেন্দু চক্রবর্তী বলেন, সজ্জুল হকের তিন বছরের মেয়ে আইরিনের গলায়ও দাগ পাওয়া গেছে। মরদেহ তিনটি সুরতহালের পর ময়নাতদন্তের জন্য পাঠানো হবে বলে জানান তিনি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা