সারাদেশ

গৌরীপুরে অগ্নিকাণ্ডে শতাধিক দোকান ভস্মীভূত

হলি সিয়াম শ্রাবণ, গৌরীপুর (ময়মনসিংহ): ময়মনসিংহের গৌরীপুর উপজেলার শ্যামগঞ্জ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় শতাধিক দোকানপাট পুড়ে গেছে।

আরও পড়ুন : স্বাধীনতা পুরস্কার দিলেন প্রধানমন্ত্রী

বুধবার (২২ মার্চ) রাত ১০টার দিকে এ বাজারের মদকপট্টি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ধারণা করা হচ্ছে এ অগ্নিকাণ্ডে স্থানীয় ব্যবসায়ীদের প্রায় শত কোটি টাকার ক্ষতি হয়েছে। এদিকে অগ্নিকাণ্ডের ঘটনা দেখতে আসার সময় পথমধ্যে সড়ক দুঘর্টনায় স্থানীয় বেলতলী গ্রামের তিন ব্যাক্তি নিহত হয়েছেন। আহত হন আরও চারজন।

আরও পড়ুন : রমজানের শুভেচ্ছা জানালেন বাইডেন

প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, শ্যামগঞ্জ বাজারে মদকপট্টি একটি ঘনবসতিপূর্ণ ব্যবসায়িক এলাকা। এখানে ৫ শতাধিক বিভিন্ন পাইকারি-খুচরা দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। বুধবার রাত ১০ টার দিকে হঠাৎ এ বাজারে আগুন লাগে। কয়েক মিনিটে এ আগুন ভয়াবহ রূপধারন করে ছড়িয়ে পড়ে বাজারের শতাধিক দোকান-পাটে। নিয়ন্ত্রণহীন এ আগুনে নিমিষে পুড়ে ছাই হয়ে যায় দোকান-পাটসহ সম্পূর্ন মালামাল। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ও স্থানীয় লোকজনের অক্লান্ত চেষ্টায় প্রায় ৩ ঘন্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে কোথা থেকে কিভাবে এ আগুনের সূত্রপাত এ বিষয়ে সু নির্দিষ্টভাবে কেউ কোন কিছু বলতে পারেনি। এ অগ্নিকাণ্ড স্থানীয় ব্যবসায়ীদের প্রায় শত কোটি টাকার ক্ষতি হয়েছে বলে তাদের ধারণা।

গৌরীপুর ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মোঃ শাহজাদা জানান, রাত সোয়া ১০ টার দিকে অগ্নিকান্ডের খবর পেয়ে দ্রুত তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করেন। কিন্তু তাদের পক্ষে এ ভয়াভহ আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছিল না। খবর পেয়ে নেত্রকোণা ও ময়মনসিংহ জেলার ফায়ার সার্ভিসের আরও ৬টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় ৩ ঘন্টার অক্লান্ত চেষ্টায় তারা এ আগুন নিয়ন্ত্রণে আনেন। কোথা থেকে কিভাবে এ আগুনের সূত্রপাত এ বিষয়টি তাৎক্ষণিক শনাক্ত করা যায়নি। অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয়ের কাজ চলছে বলে তিনি জানান।

আরও পড়ুন : বাংলাদেশ সহ-সভাপতি নির্বাচিত

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মুরসালিন মুসা জানান, অগ্নিকাণ্ড তার ‘মন্ডল হার্ডওয়ার এন্ড পেইন্ট’ নামে ব্যবসা প্রতিষ্ঠানের ঘরসহ সম্পূর্ণ মালামাল পুড়ে গেছে। এতে তার প্রায় ১ কোটি টাকার ক্ষতি হয়েছে। চালের আড়ৎদার বাদল চন্দ্র সাহা জানান- অগ্নিকান্ডে তাদের ব্যবসা প্রতিষ্ঠানের ঘরসহ মজুদ রাখা সম্পূর্ণ চাল পুড়ে গেছে। এতে প্রায় তাদের ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

বেলতলি গ্রামের এডভোকেট জাহাঙ্গীর আলম জানান, অগ্নিকাণ্ডের খবরে এদিন রাতে সিএনজি চালিত অটোরিক্সায় চড়ে এ গ্রামের কয়েকজন ঘটনাস্থলে যাচ্ছিলেন। এসময় ময়মনসিংহ-নেত্রকোণা সড়কে চরপাড়া এলাকায় বালুবাহী ট্রাকের সঙ্গে সিএনজির মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে বেলতলি গ্রামের শামছুল হক ফকির (৪৮), হুমায়ূন (২৫) ও রুবেল মিয়া (৩০) নামে তিন ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে।

দুর্ঘটনায় আহত হয়েছেন- বাদশা মিয়া (২২), কালাচাঁন (২৭), সাইদুল মিয়া (৩৫) ও দুদু মিয়া (৪০)। নিহতের বাড়িতে বইছে শোকের মাতম।

আরও পড়ুন : সিআইডি কর্মকর্তাকে তুলে নিয়ে মুক্তিপণ

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মাহমুদুল হাসান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন জানান, সড়ক দুর্ঘটনার বিষয়টি শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ দেখছেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সোহেল রানা জানান, অগ্নিকাণ্ডের ক্ষতিগ্রস্তদের তালিকা ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয়ের কাজ চলছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা