সারাদেশ

মহাসড়ক অবরোধ করে মানববন্ধন

মোঃ মনির হোসেন, ময়মনসিংহ : ময়মনসিংহের ত্রিশালে রাস্তা সংস্কারের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীসহ এলাকাবাসী।

আরও পড়ুন : কেউ দাবায়ে রাখতে পারে নাই

বৃহস্পতিবার বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এ কর্মসূচি পালন করা হয়।

বিক্ষোভ ও অবরোধ চলাকালে মহাসড়কে যানবাহন চলাচল দেড়ঘন্টা বন্ধ থাকে। এতে চরম যানজট সৃষ্টি হয়। আন্দোলনকারিরা জানায়, ত্রিশাল উপজেলার বৈলরের মোড় থেকে ধানীখোলা ইউনিয়নের শেষ সিমান্ত পর্যন্ত রাস্তাটি দীর্ঘ সাড়ে ১৭ বছর ধরে খানাখন্দকে ভরা। ভারি যানবাহন চলাচল করার কারণে ও দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় চলাচলের জন্য রাস্তাটি ব্যবহারের একেবারেই অনুপযোগী হয়ে পড়েছে। সামান্য বৃষ্টিতেই রাস্তাটি দিয়ে স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের যাতায়াতেও সমস্যায় পড়তে হয়।

আরও পড়ুন : আইসিসিকে উড়িয়ে দেওয়ার ‘হুমকি’

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বৈলর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার মশিউর রহমান শাহানশাহ, ধানীখোলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মামুনুর রশিদ মামুন, আওয়ামী লীগ নেতা আঃ মতিন,ব্যবসায়ী আলমগীর কবীর, বাদশা দেওয়ান, তানভীর আহমেদ প্রমুখ।

পরে ত্রিশাল থানার ওসি মাইন উদ্দিনের আশ্বাসের প্রেক্ষিতে আন্দোলনকারীরা অবরোধ তোলে নেন। বিক্ষোভকারিরা আগামী ১৫ দিনের মধ্যে রাস্তাটি সংস্কার করা না হলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন।

আরও পড়ুন : পণ্যের দাম কমানোর চেষ্টা চলছে

উপজেলা প্রকৌশলী অফিস সূত্রে জানা যায়, সড়কের সংস্কারকাজ শেষ হওয়ার কথা ছিল ১৫ মাসের মধ্যে। কিন্তু প্রায় ৫৬ মাস পার হওয়ার পরও শেষ হয়নি ত্রিশাল উপজেলায় একটি সড়কের সংস্কারকাজ। কাজের ধীর গতিতে ভোগান্তিতে পড়েছেন ত্রিশাল –ফুলবাড়ীয়া উপজেলার কয়েক হাজার মানুষ। কর্তৃপক্ষ বলছে, এ মেয়াদে কাজ শেষ না হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে বিল না দেওয়ার পাশাপাশি তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বইলর থেকে ফুলবাড়িয়া সীমানা পর্যন্ত পাঁচ কিলোমিটার দৈর্ঘ্য ও ২৪ ফুট প্রস্থের সড়কের সংস্কারকাজ শুরু হয় ২০১৮ সালের জুন মাসে। ২০১৯ সালের আগস্ট মাসের ১৩ তারিখের মধ্যে কাজ শেষ হওয়ার কথা ছিল। ১২ কোটি ৩০ লাখ টাকা ব্যয়ে কাজটি পায় ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স ঢালী কনস্ট্রাকশন লিমিটেড। সে কাজ শেষ হয়নি চার বছরেও। ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের দাবি, বিল না পাওয়ার কারণে কাজে ধীর গতি হচ্ছে।

আরও পড়ুন : সিআইডি কর্মকর্তাকে তুলে নিয়ে মুক্তিপণ

নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায় ভোগান্তি পোহাতে হচ্ছে সড়কের আশপাশে বসবাসরত মানুষসহ সড়ক ব্যবহারকারী সবাইকে। বইলর এলাকার বাসিন্দা হযরত আলী বলেন, ‘আট থেকে ১০ গ্রামের মানুষ এই সড়ক হয়ে ময়মনসিংহ এবং ত্রিশাল বাজারে যায়। বইলর এলাকা মৎস্য চাষের জন্য বিখ্যাত। সড়ক বেহাল হওয়ায় এখানকার মাছ চাষিরা খুবই ক্ষতিগ্রস্ত হচ্ছেন। প্রায় ১০ বছর ধরে মানুষ সড়কের জন্য অনেক কষ্ট করছেন। তবে যে মানের কাজ হচ্ছে, তাতে শেষ হওয়ার ছয় মাসের মধ্যে সড়ক আবারও ভেঙে যাবে। আমাদের ভোগান্তি আর শেষ হবে না।’

ভ্যানচালক তাজুল মিয়া বলেন, ‘রাস্তার খানাখন্দের কারণে মানুষ ভ্যানে উঠতে চায় না। একটু পরপর ভ্যান থেকে মানুষকে নামিয়ে আবার ওঠাতে হয়। আমরা ভ্যানওয়ালারা খুব কষ্টে রয়েছি। রাস্তার কাজ শুরু দেখে ভালো লেগেছিল। কিন্তু কাজ শুরুর চার বছরেও তেমন অগ্রগতি না হওয়া এবং কাজের মানে কষ্ট পাওয়া ছাড়া আর কিছু না।’
মেসার্স ঢালী কনস্ট্রাকশন লিমিটেডের কর্মকর্তা আরিফুল ইসলাম বলেন, ‘আমরা দেশের বিভিন্ন জায়গায় সুনামের সহিত কাজ করি। কিন্তু এই কাজটিতে বিল না পাওয়ার কারণে আমাদের কাজের ধীর গতি শুরু হয়। এত টাকার কাজে দুটা বিল পেয়েছি আড়াই কোটি টাকার মতো হবে। পাঁচ কিলোমিটার রাস্তার মধ্যে প্রায় সাড়ে তিন কিলোমিটারের কাজ কোন মতে সম্পন্ন হয়েছে। আগামী এপ্রিলের মধ্যে আমরা কাজ শেষ করব।’

আরও পড়ুন : এলএনজি কিনছে সরকার

ত্রিশাল উপজেলা উপ-সহকারি প্রকৌশলী মো. আনিছুর রহমান বলেন, বিক্ষোভ চলাকালে আমি রাস্তাটি পরিদর্শন করেছি। বাস্তবেই রাস্তাটি চলাচলের অনুপোযোগী। অফিস খোলা হলেই আমরা গর্তগুলো ভরাট করে দিবো, যাতে গাড়িগুলো চলাচল করতে পারে। রাস্তার কাজ দ্রুত সংস্কার করা হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা