ছবি: সংগৃহীত
সারাদেশ

মানিকগঞ্জে ঘর পাচ্ছে ৩৬৭ গৃহহীন 

নিজস্ব প্রতিবেদক : মানিকগঞ্জ জেলার ৭ উপজেলায় ঘর পাচ্ছেন আরও ৩৬৭টি গৃহহীন পরিবার। সেখানে থাকবে পাকা দেয়াল আর চকচকে নতুন টিনের ঘর।

আরও পড়ুন : ঘর পাচ্ছে আরও ১৩৩০টি পরিবার

বুধবার (২২ মার্চ) তাদের জমিসহ ঘর হস্তান্তর করা হবে।

সোমবার (২০ মার্চ) দুপুরে এ নিয়ে জেলা প্রশাসক এক প্রেস ব্রিফিং আয়োজন করেন।

আরও পড়ুন : ওস্তাদ বিসমিল্লাহ খান’র জন্ম

এ সময় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মোহসিন মৃধা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতিশ্বর পাল, প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু ও সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তীসহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া সাংবাদকর্মীরা।

জেলা প্রশাসক জানান, সরকারের নির্দেশনা অনুযায়ী, মানিকগঞ্জের ভূমিহীনদের খোঁজ খবর নিয়ে তাদের ঘর দেওয়ার জন্য কাজ করে যাচ্ছে।

আরও পড়ুন : সারাদেশে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

গৃহহীন এসব মানুষের দিন কেটেছে অন্ন আহরণের নিরন্তর সংগ্রামে, মাথার গোজার ঠাঁই নিয়ে তারা কখনও কল্পনাও করেননি। সেখানে তারা এক চিলতে জমিতে একখানা পাকা দেয়াল আর নতুন টিনের ঘরে থাকবেন।

আব্দুল লতিফ আরও জানান, প্রধানমন্ত্রীর আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় বাস্তুহীন, ভূমিহীন ৩৬৭ পরিবার পাচ্ছেন চকচকে নতুন ঘর। যেখানে থাকছে ২টি শয়নকক্ষ, একটি বারান্দা, রান্নাঘর ও বাথরুমসহ নানা সুযোগ-সুবিধা।

আরও পড়ুন : গ্রেফতার হতে পারেন যুক্তরাষ্ট্...

ঘরে বিদ্যুৎ সংযোগ, সুপেয় পানি আর স্যানিটেশন সিস্টেমসহ এখন নিরাপদ জীবন যাপন করবেন তারা। ঘরের পাশের জমিতে সবজি আর ফলমূল ফলাবেন। এতে মিটবে পুষ্টির চাহিদাও।

তিনি বলেন, বুধবার মানিকগঞ্জের ৭টি উপজেলায় ৩৬৭ পরিবারের কাছে জমিসহ ঘর হস্তান্তর করা হবে। ইতিমধ্যে ঘরগুলো নির্মাণ সম্পন্ন হয়েছে। এর মধ্যে সিংগাইরে ১৬৩টি, হরিরামপুরে ৭৭টি, শিবালয়ে ৬২টি, দৌলতপুর উপজেলায় ৩৪ এবং সদর উপজেলায় ৩১টি ঘর পাবেন গৃহহীন মানুষ।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা