সারাদেশ

মুন্সীগঞ্জ সাহিত্য পরিষদের গুণিজন সম্মাননা

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ : মন্সীগঞ্জ সাহিত্য পরিষদ গুণিজন সম্মাননা প্রদান করেছে। এতে সাহিত্য পরিষদের আয়োজনে কবিতার আসর অনুষ্ঠিত হয়। সম্মাননা পেলেন সাংবাদিক এমদাদুল হক পলাশ, কবি খান আবু বকর সিদ্দিক, কবি নুরুন্নাহার মুন্নী ও সংগঠক সাব্বির হোসাইন জাকির।

আরও পড়ুন: কালোবাজারিদের বিরুদ্ধে সতর্ক থাকুন

বৃহস্পতিবার (১৬ মার্চ) বিকেল সাড়ে ৩ টার দিকে জেলা শহরের পুরাতন কাচারিস্হ (সায়লা ফারজানা মঞ্চ) ডিসিপার্ক গুণিজন সম্মাননা ও কবিতা পাঠের আয়োজন করে মুন্সীগঞ্জ সাহিত্য পরিষদ।

জেলা সাহিত্য পরিষদের সভাপতি ও ইতিহাস গবেষক গোলাম আশরাফ খান উজ্জ্বলের সভাপতিত্বে ও সদস্য মো. আলমগীর হোসেন স্বপনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. জাকারিয়া মোল্লা।

আরও পড়ুন: দুর্যোগে বিএনপিকে পাওয়া যায় না

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদের জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট নাছিমা আক্তার, মো. সাইফুল বিন সামাদ, সদর পল্লী বিদ্যুৎতের (ডিজিএম) ইঞ্জিনিয়ার মো. এনামুল হক, নাট্য নির্দেশক ও অভিনেতা শিশির রহমান, কবি মেহেদী হাসান।

এ সময় আরও উপস্থিত ছিলেন- সদর প্রাথমিক প্রধান শিক্ষক সমিতির সভাপতি কে এম সাইফুল্লাহ ভূইয়া, কবি অনু ইসলাম, জনজীবন ফাউন্ডেশনের সভাপতি মো. জিয়াউর রহমান জীবন, সাংগঠনিক সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন, সাহিত্য সম্পাদক কবি শাহ আলম, সংগঠক রাজ মল্লিকসহ বিভিন্ন সংগঠনের বিশিষ্ট ব্যক্তিবর্গ।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা