সারাদেশ

রাজাপুরে চিকিৎসা সহায়তায় চেক বিতরণ

ঝালকাঠি প্রতিনিধি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন এবং জাতীয় শিশু দিবস উপলক্ষে ঝালকাঠির রাজাপুরে কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা মনিরউজ্জামান মনিরের উদ্যেগে দরিদ্র মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের ৯ লাখ ৫০ হাজার টাকার চিকিৎসা সহায়তার চেক বিতরণ করা হয়েছে।

আরও পড়ুন: কালোবাজারিদের বিরুদ্ধে সতর্ক থাকুন

বৃহস্পতিবার (১৬ মার্চ) বিকেলে রাজাপুর উপজেলা মুক্তিযোদ্ধা মিলনায়তনে কেন্দ্রীয় আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক উপ-কমিটির সদস্য মনিরউজ্জামান মনির উপস্থিত থেকে রাজাপুর ও কাঠালিয়ার ২১ জন দরিদ্র মানুষের হাতে চিকিৎসা সহায়তায় জন্য ৯ লাখ ৫০ হাজার টাকার চেক তুলে দেন।

চেক বিতরণের আগে সংক্ষিপ্ত বক্তব্যে মনিরউজ্জামান মনির বলেন, রাজাপুর-কাঁঠালিয়ার পিছিয়ে পরা ও সাধারণ মনুষের উন্নয়নের জন্য আমি আজীবন কাজ করতে চাই। এ কাজ অব্যাহত রাখতে আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ আবারো ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান।

আরও পড়ুন: দুর্যোগে বিএনপিকে পাওয়া যায় না

চেক বিতরণের সময় রাজাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট খাইরুল আলম সরফরাজ, সাধারণ সম্পাদক জিয়া হায়দার খান লিটন, যুগ্ম-সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম ডেজলিং বক্তব্য দেন।

উল্লেখ্য, দীর্ঘ দিন ধরে আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য মনিরউজ্জামান মনির নিজ উদ্যেগে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে সমাজে পিছিয়ে পরা মানুষের জন্য এই সহায়তার ব্যবস্থা করে আসছেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা