সারাদেশ

নিজেদের যোগ্য করে গড়ে তুলতে হবে

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: "কলেজ সময় কেউ বাইরে ঘোরাফেরা করবে না, আমরা চাই সকল শিক্ষার্থী সমান সুযোগ সুবিধা পেয়ে আগামীর যোগ্য নাগরিক হয়ে শুধু ফরিদপুর নয় যাতে বাংলাদেশের নেতৃত্ব দিতে পারে, বাংলাদেশের আর্থসামাজিক অবস্থা পরিবর্তনে, সামাজিক, সাংস্কৃতিক অবস্থা পরিবর্তনে নিজেদের যোগ্য করে গড়ে তুলতে পারে। যাতে মেয়েরা অনর্গল ইংরেজিতে কথা বলতে পারে, আইসিটি, কম্পিউটার প্রোগ্রামিং-এ যেন তারা যথাযথ প্রশিক্ষণ পায় তার জন্য কলেজ কর্তৃপক্ষ যেন ব্যবস্থা নেয়।"

আরও পড়ুন: আরও ৫০টি মসজিদের উদ্বোধন

বৃহস্পতিবার (১৬ মার্চ) ফরিদপুরের বোয়ালমারীতে একটি শিক্ষা প্রতিষ্ঠানের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্ত্যবে এসব কথা বলেন ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার, পিএএ।

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদরে অবস্থিত কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে দুইদিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার, পিএএ।

আরও পড়ুন: কলম্বিয়ায় বিস্ফোরণে নিহত ১১

জাতীয় পতাকা উত্তোলন, শান্তির প্রতীক পায়রা উড়িয়ে এবং বেলুন অবমুক্তকরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক।

কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য কাজী সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আসাদুজ্জান মিন্টু,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুহম্মদ আনোয়ার হোসেন, কলেজটির অধ্যক্ষ মো. ফরিদ আহমেদ,কলেজের পরিচালনা পর্ষদের সদস্য বীর মু্ক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুর রশীদ, উপজেলা কৃষকলীগের আহ্বায়ক আকরামুজ্জামান মৃধা রুকু,পরিচালনা পর্ষদের সদস্য আলী আকবর প্রমুখ।

আরও পড়ুন: সুপ্রিম কোর্টে ফের হট্টগোল

অনুষ্ঠানটি পরিচালনা করেন ক্রীড়ানুষ্ঠানের আহবায়ক, সহকারী অধ্যাপক সঞ্জীব কুমার রায়।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা