ছবি: সংগৃহীত
সারাদেশ

সুনামগঞ্জে গোলাগুলিতে আহত ২০

জেলা প্রতিনিধি : সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় গ্রামের দুই পক্ষের গোলাগুলিতে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। এ ঘটনায় ৬ জনকে আটক করেছে পুলিশ।

আরও পড়ুন : বোয়ালমারীতে মেসার্স সাধনা স্টোরে চুরি

বৃহস্পতিবার (১৬ মার্চ) উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের উপ্তিরপাড় গ্রামে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা বলেন, উপ্তিরপাড় গ্রামে আধিপত্য নিয়ে আলী আহমদ ও সাইফুল ইসলামের লোকজনের মধ্যে চলতে থাকা বিরোধের জেরে বৃহস্পতিবার সকালে দুই পক্ষ বন্দুক ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় বেশ কয়েকজন গুলিবিদ্ধ হন। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন।

আরও পড়ুন : উখিয়ায় গলাকাটা মরদেহ উদ্ধার

পরে গুরুতর আহতদের সুনামগঞ্জ সদর হাসপাতাল ও সিলেটের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শান্তিগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ চৌধুরী জানান, গোলাগুলির ঘটনায় উপ্তিরপাড় গ্রামে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। ইতোমধ্যে ৬ জনকে আটক করেছে পুলিশ। আহত কয়েকজনকে চিকিৎসার জন্য সুনামগঞ্জ ও সিলেটে পাঠানো হয়েছে।

আরও পড়ুন : সড়কে প্রাণ গেল সাংবাদিকের

সুনামগঞ্জ সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক অনুপম রায় জানান, সংঘর্ষের ঘটনায় কয়েকজন সুনামগঞ্জ সদর হাসপাতালে এসেছেন। তাদের শরীরে গুলিবিদ্ধের চিহ্ন রয়েছে। আঘাত গুরুতর হওয়ায় তাদেরকে সিলেটে রেফার্ড করা হয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা