সারাদেশ

ঠাকুরগাঁওয়ে পৃথক ঘটনায় দুজনের মৃত্যু

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় নয়ন চৌধুরী (৪০) এবং টায়ার বিস্ফোরিত হয়ে আলামিন নামে একজন সহ একইদিনে ২জনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : বিদ্যুৎস্পৃষ্টে মাদরাসা ছাত্রের মৃত্যু

বুধবার (০৮ মার্চ) দুপুরে ঠাকুরগাঁও-পীরগঞ্জ সড়কের ভাতারমারি ফার্ম নামক লাকায় দূর্ঘটনাটি ঘটে এবং সকাল সাড়ে ৮টায় হরিপুর উপজেলার কাঠালডাঙ্গী বাজারের ভাই ভাই ইন্জিনিয়ারিং ওয়ার্কশপে টায়ার বিস্ফোরনের ঘটনা ঘটে।

কাভার্ডভ্যানের ধাক্কায় নিহত নয়ন চৌধুরী ঠাকুরগাঁও সদর উপজেলার ১১ নং মোহাম্মদপুর ইউনিয়নের সরকার পাড়া গ্রামের আশামুল (একরামুল) চৌধুরীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শিবগঞ্জ থেকে আসা একটি মোটর সাইকেল ও পীরগঞ্জ থেকে আসা ছোট কাভার্ড ভ্যানের মুখোমুখি ধাক্কায় লাগে এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী মারা যান।

অপরদিকে হরিপুর উপজেলার কাঁঠালডাঙ্গী বাজারে মাহিন্দ্র ট্রাক্টরের টায়ারে হাওয়া দেওয়ার সময় টায়ার বিস্ফোরণে আলামিন (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

নিহত আলামিন রাণীশংকৈল উপজেলার রাউৎনগর এলাকার ফুলপাড় গ্রামের জালাল উদ্দিনের ছেলে। সে হরিপুর উপজেলার আর এ কাঠালডাঙ্গী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র ।

আরও পড়ুন : জাতীয় সাংবাদিক সংস্থা'র মুন্সীগঞ্জ জেলা শাখা'র পরিচিতি সভা

ওয়ার্কশপের মালিক রবিউল ইসলাম জানান, প্রতিদিনের ন‍্যায় বুধবার সকালে ওয়ার্কশপের চাবি নিয়ে দোকান খোলার পর মাহিন্দ্রা গাড়ির পিছনের চাকা হাওয়া দেওয়ার সময় বিস্ফোরণে সে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজে নেওয়ার পথে সেতাবগঞ্জ নামক স্থানে পৌঁছলে তার মৃত্যু হয়। পারিবারিকভাবে নিহতের লাশ দাফন করা হয়।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা