সংগৃহীত
সারাদেশ

মাকে জবাই করে হত্যা 

জেলা প্রতিনিধি : গাজীপুরে মানসিক ভারসম্যহীন এক ছেলে তার মা জ্যোৎস্না বেগমকে (৬০) বটি দিয়ে জবাই করে হত্যা করেছে।

আরও পড়ুন : এক পরিবারের ৮ জনের ইসলাম ধর্ম গ্রহণ

বুধবার (৮ মার্চ) দুপুর ১২টার দিকে গাজীপুর সদরের কোনাবাড়ি কলেজগেট এলাকায় ঘটনাটি ঘটে। অভিযুক্ত শাখাওয়াত হোসেন মাসুদকে (৩০) আটক করেছে পুলিশ।

নিহত জ্যোৎস্না বেগম গাজীপুরের কাপাসিয়া উপজেলার ঘোষেরকান্দি গ্রামের মৃত খলিলুর রহমানের স্ত্রী।

গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আশরাফ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন : ছেলের মারধরে মায়ের মৃত্যু

নিহতের মেয়ে জামাই বজলুর রহমান বলেন, কয়েক বছর ধরে মানসিক ভারসম্যহীন শাখাওয়াত। ৩ দিন আগে চিকিৎসার জন্য শাখাওয়াতকে নিয়ে শাশুড়ি কোনাবাড়ি কলেজগেট এলাকায় আমার বাড়িতে আসেন। আজ দুপুর ১২টার দিকে আমার শাশুড়ি বারান্দায় দাঁড়িয়ে ছিলেন। এসময় শাখাওয়াত তার মাকে রুমে ডেকে নিয়ে ঘরের দরজা ভেতর থেকে আটকে দেয়।

বাসার লোকজন ঘরের দরজা খুলতে বললেও শাখাওয়াত কোনো কথার উত্তর দিচ্ছিলো না। পরে দরজা ভেঙে দেখা যায়, শাখাওয়াত বটি দিয়ে নিজের মাকে গলা কেটে হত্যা করে মরদেহের পাশে বসে আছে। পরে পুলিশকে খবর দেওয়া হয়।

আরও পড়ুন : ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যু

ওসি কে এম আশরাফ উদ্দিন বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে ডিবি ও সিআইডির লোকজন রয়েছে। ঘাতক ছেলেকে আটক করা হয়েছে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা