ছবি: সংগৃহীত
সারাদেশ

ট্রাক চাপায় ছাত্রী নিহত 

জেলা প্রতিনিধি : দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় দ্রুতগতির একটি মালবাহী ট্রাকের চাকার নিচে পৃষ্ট হয়ে এক কলেজছাত্রী নিহত হয়েছেন।

আরও পড়ুন : মরদেহের খোঁজে ডগ স্কোয়াড

বুধবার (৮ মার্চ) বেলা ১২টায় দিনাজপুরের আত্রাই নদীর ব্রিজের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত প্রিতী রানি (২২) দিনাজপুর সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্রী। তিনি উপজেলার ভুষিরবন্দর এলাকার জেলে পাড়ার ছত্রমোহন রায়ের মেয়ে।

আরও পড়ুন : বিস্ফোরণ বেজমেন্ট থেকে হয়েছে

স্থানীয় সূত্রে জানা যায়, প্রিতী বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে ভ্যানযোগে বাড়ি থেকে ভুষিরবন্দর বাজারের উদ্দেশে বের হন।

ভ্যানটি আত্রাই নদী ব্রিজের সামনে পৌঁছালে দিনাজপুরগামী দ্রুতগতির একটি মালবাহী ট্রাকের ধাক্কায় চাকার নিচে পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রিতীর মৃত্যু হয়।

আরও পড়ুন : যথেষ্ট প্রস্তুতি নিয়ে পরবর্তী কার্যক্রম

চিরিরবন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা