সংগৃহীত
সারাদেশ

ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যু

জেলা প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জে ছেলের লাঠির আঘাতে দেওন্তী নুনিয়ার (৪৫) নামে এক মায়ের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৭ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে আলীনগর চা বাগানে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন : স্ত্রী-ছেলের পিটুনিতে বৃদ্ধের মৃত্যু

মৃত দেওন্তী নুনিয়া চা বাগানের ইন্দ্রপ্রসিদ নুনিয়ার স্ত্রী। এ ঘটনায় ঘাতক ছেলে সাধনকে আটক করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে মা দেওন্তীর সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটি হয় সাধনের। একপর্যায়ে ছেলে ঘরে থাকা একটি লাঠি দিয়ে মায়ের মাথায় সজোরে আঘাত করলে সঙ্গে সঙ্গে মাথা ফেটে রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন মা দেওন্তী নুনিয়া।

আরও পড়ুন : নাটোরে সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৩

তার আর্তচিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে আসেন। আহত দেওন্তীকে উদ্ধার করে শমসেরনগর ক্যামেলিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৬টার দিকে তার মৃত্যু হয়। ঘটনার পর ঘাতক ছেলে সাধন নুনিয়া পালিয়ে যায়।

খবর পেয়ে কমলগঞ্জ থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে যায়। এরপর আলীনগর চা বাগানের একটি নির্জন স্থান থেকে পলাতক সাধন নুনিয়াকে আটক করে কমলগঞ্জ থানা পুলিশের একটি দল।

আরও পড়ুন : স্ত্রীর গলাকাটা লাশ পেলেন স্বামী

কমলগঞ্জ থানার ওসি সঞ্জয় চক্রবর্তী জানান, ছেলে মাকে লাঠি দিয়ে আঘাত করে হত্যা করেছে। রাতেই ঘাতক ছেলেকে আটক করা হয়। এ ব্যাপারে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা