ছবি: সংগৃহীত
সারাদেশ

স্ত্রীর গলাকাটা লাশ পেলেন স্বামী

জেলা প্রতিনিধি : জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার রায়কালী গুডুম্বা পূর্বপাড়া গ্রামে এক গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন : বিস্ফোরকের আলামত নেই, বিস্ফোরণ বেসমেন্টে

মঙ্গলবার (৭ মার্চ) রাত ১০ টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধূ পান্না বেগম (৩০) তিনি গুডুম্বা গ্রামের সিরাজুল ইসলামের স্ত্রী।

আরও পড়ুন : শবে বরাতে দেশবাসীকে ফখরুলের শুভেচ্ছা

স্থানীয় সূত্রে জানা যায়, শবে বরাতের নামাজ শেষে নিহতের স্বামী সিরাজুল ইসলাম মসজিদ থেকে বাড়িতে ফিরে স্ত্রীর গলাকাটা মরদেহ দেখে চিৎকার দেন। এতে গ্রামবাসীরা ছুটে এসে ঘরে মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

আক্কেলপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক ঘটনাটির সত্যতা নিশ্চিত করে জানান, রাতেই গৃহবধূর গলাকাটা মরদেহটি থানায় আনা হয়। বুধবার (৮ মার্চ) সকালে ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে পাঠানো হচ্ছে।

আরও পড়ুন : ঢাকা কলেজ বন্ধ ঘোষণা

এ সময় হত্যার রহস্য উদঘাটনের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা