সারাদেশ

বিশ্বে ছড়িয়ে দিতে হবে বাংলাদেশের সংস্কৃতি

এম.এ আজিজ রাসেল, কক্সবাজার: শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেছেন, আমাদের নিজেদের স্বকীয়তা তৈরি করা আবশ্যক। শুধু শ্রেণী কক্ষের শিক্ষা না, সব শিক্ষা নিয়ে আমাদের পরিপূর্ণ মানুষ হতে হবে। বিশ্বময় ছড়িয়ে দিতে হবে বাংলাদেশের সংস্কৃতি। অসম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মানে সিনেমার বিকল্প নেই।

আরও পড়ুন: সেপ্টেম্বরের মধ্যে ৫ সিটি নির্বাচন

রোববার বিকালে পাবলিক লাইব্রেরী শহীদ সুভাষ হলে চলচিত্র সংসদ সিনেমা বাংলাদেশ আয়োজিত তিন দিনব্যাপী গ্লোবাল ইয়ুথ ফিল্ম ফেস্টিভ্যাল বাংলাদেশের ষষ্ঠতম আসরের সমাপণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উৎসব আয়োজক কমিটির সদস্য সচিব দেশের খ্যাতনামা অভিনেত্রী, আবৃত্তিকার ও নির্মাতা রোকেয়া প্রাচীরের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশে সিঙ্গাপুরের হেড অফ মিশন শিলা পিল্লাই, খ্যাতনামা প্রযোজক ও নির্মাতা মোরশেদুল ইসলাম, জেরেমি চুয়া, শ্রেয়সী সেনগুপ্ত, অভিনেত্রী আজমেরী হক বাঁধন ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তাপ্তি চাকমা।

আরও পড়ুন: সায়েন্সল্যাবের ভবনে বিস্ফোরণ, নিহত ৩

অভিনেত্রী ও নির্মাতা রোকেয়া প্রাচী বলেন, বঙ্গবন্ধু আমাদের সোনার বাংলাদেশ দিয়েছেন। এখন আমাদের কাজ দেশকে তৈরি করা। তাই সিনেমার মাধ্যমে আমরা বাংলাদেশকে এগিয়ে নিতে পারি। যে মানুষ সংস্কৃতির সাথে জড়িত, সে কখনো খারাপ কাজ করতে পারে না। তাই আমরা প্রতিজ্ঞা চাই, আমরা সিনেমার জন্য কাজ করবো। কিন্তু বর্তমানে দেশের সিনেমা হলের অবস্থা নাজুক। তাই আমরা সমুদ্রের কাছে চলে এসেছি। আমাদের সিনেমা দেখানোর সুযোগ দিন, সিনেমার মাধ্যমে বাংলাদেশকে বিশ্ব মাঝে তুলে ধরবো।

সমুদ্র নগরী কক্সবাজারে গত ৩ মার্চ সৈকতের লাবনী বিচে এই আসর শুরু হয়। উৎসবে ৩২টি দেশের তরুণ নির্মাতাদের প্রায় ৭৫ চলচ্চিত্র প্রদর্শিত হয়। তারমধ্যে সময়ের আয়োচিত সিনেমার মধ্যে ছিল— ‘রেহানা মরিয়ম নূর’, ‘মায়ার জঞ্জাল’, ‘মশারি’, ‘ট্রানজিট’ ও ‘দামাল’। সমাপনী দিনে পুরস্কার তুলে দেওয়া হয় বিজয়ীদের হাতে।’ এতে উপস্থিত ছিলেন, দেশের বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও জনপ্রিয় তারকারা।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা