সারাদেশ
‘স্মার্ট বাংলাদেশ’ ঘোষণা

ইতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে

রাকিব হাসনাত, পাবনা: বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার মোঃ শামসুল হক টুকু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘স্মার্ট বাংলাদেশ’ ঘোষণার ইতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে। শিক্ষা প্রতিষ্ঠানসহ সরকারী প্রতিষ্ঠানগুলো সব কাজ স্মার্টভাবে করার পরিকল্পনা করছে। শিক্ষার্থীরা মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে বাংলার সবুজ ভূমি রক্তে রঞ্জিত হওয়ার চিত্র সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ফুটিয়ে তুলেছেন। জাতির পিতা যেভাবে বাঙালিকে তৈরির কথা ভাবতেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেমন শিক্ষা প্রতিষ্ঠান তৈরির জন্য নিরলস পরিশ্রম করছেন পাবনায় সেরকম শিক্ষা প্রতিষ্ঠান তৈরি হচ্ছে।

রোববার (২৬ ফেব্রুয়ারী) দুপুরে পাবনাস্থ ইমাম গাজ্জালী স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

ডেপুটি স্পীকার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরেই দেশে শিক্ষা খাত ও বিদ্যুতের উন্নয়ন হয়েছে। তারা (বিরোধী দল) যতদিন ক্ষমতায় ছিল শিক্ষা ও বিদ্যুতে খাতকে তারা পিছনের দিকে নিয়ে গিয়েছে। সরকার এখন শিক্ষা খাতকে স্মার্ট করার পাশাপাশি নৈতিক শিক্ষা জোরদার করার কথা ভাবছে।

অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থীগণ ডেপুটি স্পীকারকে ফুল দিয়ে বরণ করে নেন এবং জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে প্রধান অতিথি শুভ উদ্বোধন ঘোষণা করেন।

ইমাম গাজ্জালী ট্রাস্টের সভাপতি আলহাজ আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন পাবনা জেলা আওয়ামীলীগের সদস্য এ‌্যাড. হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও এ‌্যাড. আব্দুল হান্নান শেলী, পাবনা জেলা আওয়ামী লীগের উপদেষ্টা শামসুর রহমান খান মানিক, অধ‌্যক্ষ সুরাইয়া সুলতানা ও এডিসি (শিক্ষা) মাহফুজা খাতুন। এছাড়া অনুষ্ঠানে গন্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা