সারাদেশ

সিলিন্ডার বিস্ফোরণে মা-মেয়ে দগ্ধ

নিজস্ব প্রতিবেদক : সাভারে রান্নার সময় গ্যাস সিলিন্ডার লিকেজ হয়ে বিস্ফোরণের ঘটনায় ৩ জন দগ্ধ হয়েছেন।

আরও পড়ুন : রিসোর্টের খাবার খেয়ে অসুস্থ ৩ শতাধিক

শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে সাভারের আমতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- মা ইয়াসমিন (৪০), মেয়ে শিমু (১৭) ও লতিফা (১৩)। জানা গেছে, মা ইয়াসমিন ও মেয়ে শিমু গার্মেন্টসে চাকরি করে এবং ছোট মেয়ে লতিফা লেখাপড়া করে।

আরও পড়ুন : ঢামেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির মৃত্যু

সকাল সাড়ে ৯ টার দিকে তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়।

দগ্ধদের উদ্ধার করে নিয়ে আসা সুজা মিয়া জানান, সকালে গার্মেন্টসে যাওয়ার আগে রান্না করতে যেয়ে হঠাৎ বিস্ফোরণে তাদের তিনজনের গায়ে আগুন লেগে যায়।

আরও পড়ুন : উপজেলা চেয়ারম্যানকে গুলি

শেখ হাসিনা জাতীয় বার্নও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব বিষয়টি নিশ্চিত করে জানান, সাভার থেকে দগ্ধ অবস্থায় নিয়ে আসা ৩ জনের জরুরি বিভাগে চিকিৎসা চলছে।

কার কত শতাংশ দগ্ধ হয়েছে সেটি এখনও নির্ধারণ করা হয়নি বলে জানান তিনি।

সান নিউজ/এনজে/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা