সারাদেশ

রিসোর্টের খাবার খেয়ে অসুস্থ ৩ শতাধিক

নিজস্ব প্রতিবেদক: মেঘনা ভিলেজ হোলিডে রিসোর্টের খাবার খেয়ে তিন শতাধিক মানুষ অসুস্থ হয়ে পড়েছেন। রিসোর্টটি মুন্সিগঞ্জের গজারিয়ায় অবস্থিত।

আরও পড়ুন: নাফ নদীর তীরে ১০০ নদীর উন্মুক্ত ছবি প্রদর্শনী

তারা সবাই নোয়াখালীর চাটখিল উপজেলার কাড়িহাটি স্কুলের প্রাক্তন শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্য বলে জানা গেছে। অসুস্থদের গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ আশপাশের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র অ্যাডভোকেট আমির হোসেন বলেন, আমাদের স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের একটি সংগঠন রয়েছে। মেঘনা ভিলেজ হলিডে রিসোর্টে আজ (শুক্রবার) সংগঠনের বার্ষিক পিকনিকের অনুষ্ঠান ছিল। ২০ মাইক্রোবাস, চারটি বাস ও একটি মিনিবাসে করে সাড়ে তিন শতাধিক মানুষ অনুষ্ঠানে যোগ দেয়। সকাল সাড়ে ৮টার দিকে আমরা এখানে এসে পৌঁছাই। খাবারের ব্যাপারে রিসোর্ট কর্তৃপক্ষের সঙ্গে চুক্তি ছিল। তারা সকাল-বিকেলের নাস্তা ও দুপুরের খাবারে আয়োজন করেছিল। সকালের নাস্তা খাওয়ার পর কোনো সমস্যা না হরেও দুপুরের খাবারের পর কয়েকজনের পেটে সমস্যা দেখা দেয়। খাবারের মেনুতে ভাত, গরুর মাংস, মুরগির রোস্ট ও সবজি ছিল।

আরও পড়ুন: বোয়ালমারীতে লিয়াকত শিকদারের গণসংযোগ

তিনি আরও জানান, সন্ধ্যায় নাস্তা হিসেবে দেওয়া হয় দুই রকমের পিঠা। এসব খাবার খাওয়ার পর একের পর এক অসুস্থ হতে থাকেন। অসুস্থ ১৫-২০ জনকে স্থানীয় হাসপাতাল এবং ২০০ জনকে ঢাকাসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। কারো কারো অবস্থা এমন, শোয়া থেকে উঠতে পারছে না তাদের রিসোর্ট, রেস্টুরেন্ট ও পাশের মসজিদে রাখা হয়েছে।

ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনির হোসেন বলেন, সবাই অসুস্থ। আমরা কয়েকজন নোয়াখালীর উদ্দেশ্যে রওনা হয়েছি। খাবারের বিষক্রিয়া থেকে এ রকম ঘটনা ঘটতে পারে বলে তার ধারণা।

আরও পড়ুন: গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা সোহেব আলী বলেন, খবর শুনে আমরা ঘটনাস্থলে ছুটে আসি। অসুস্থদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

বিষয়টি সম্পর্কে রিসোর্ট কর্তৃপক্ষের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগ করা হলেও এ ব্যাপারে কেউ কথা বলতে রাজি হননি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা