সারাদেশ

ছেলেকে পিটানোর ঘটনায় বাবার মৃত্যু

সাজ্জাদুল আলম খান ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নে ছেলেকে পিটানোর খবর শুনে একদিনের ব্যবধানে বাবার মৃত্যু হয়েছে বলে জানা যায়।

আরও পড়ুন: বন্ধ হচ্ছে ফাইজারের টিকা

বৃহস্পতিবার বিকেলে ছেলেকে পেটানোর ঘটনার খবর শুনে মৃত্যুর কোলে ঢলে পরেন বলে অভিযোগ করেন ভুক্তভোগীর পরিবার।

বুধবার রাতে পূর্বের ফেসবুক কমেন্টকে কেন্দ্র করে মারপিটের ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ।

আরও পড়ুন: রুশ সেনাদের ইউক্রেন ছাড়ার আহ্বান

অভিযোগ সূত্রে জানা যায়, স্থানীয় সংসদ ও উপজেলা পরিষদের চেয়ারম্যানকে নিয়ে কটুক্তির প্রতিবাদ করায় তাঁতি লীগের হবিরবাড়ী ইউনিয়নের সাবেক আহ্বায়ক বর্তমান যুবলীগ নেতা মেহেদী হাসান মানিককে মারাত্মক আহত করেছে ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক হানিফ মাহমুদ নিপুণ।

গতকাল রাতে ফেসবুকের এক কমেন্টকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: বিশ্বজুড়ে বেড়েছে মৃত্যু

ভুক্তভোগী জানায়, ভালুকার হবিরবাড়ী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক হানিফ মাহমুদ নিপুণ লোকজন নিয়ে জোরপূর্বক আলমদিনা কমপ্লেক্সের পাশে তার নিজস্ব অফিসে নিয়ে দরজা বন্ধ করে লোহার রড দিয়ে পিটিয়ে মারাত্মক আহত করে।

পরে স্থানীয়রা তাকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে ভর্তি করে। আঘাতে মানিকের বাম পায়ের হাড় ভেঙ্গে গেছে।

আরও পড়ুন: ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক

এ ঘটনায় ভালুকা মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন ভুক্তভোগী। ছেলেকে পেটানোর ঘটনার খবর শুনে মৃত্যুর কোলে ঢলে পরেন মানিকের বাবা।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামাল হোসেন জানান, এ ঘটনায় একটি লিখত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা