সারাদেশ

দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

সান নিউজ ডেস্ক: চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে মো. রুবেল (৩৫) নামে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কমপক্ষে ৮ জন।

আরও পড়ুন: বন্ধ হচ্ছে ফাইজারের টিকা

শুক্রবার (২৪ ডিসেম্বর) সকালে জেলার পটিয়া উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বাইপাস এলাকায় এই দূর্ঘটনা ঘটনা ঘটে।

দুটি বাসের মধ্যে একটি ছিলো কক্সবাজারগামী এমআর ট্রাভেলস পরিবহনের বাস। অপরটি ছিলো চট্টগ্রামমুখী মায়ের দোয়া নামের লোকাল বাস।

পটিয়া হাইওয়ে থানার উপ পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম এর সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঢাকা ছেড়ে আসা কক্সবাজারমুখী এমআর ট্রাভেলস পরিবহনের বাসটি পটিয়া উপজেলার বাইপাসে ইন্দ্রপুল এলাকা অতিক্রমকালে লোকাল বাসটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে এমআর ট্রাভেলস এর বাসটি রাস্তার পাশে একটি বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা লাগে৷ এতে ওই বাসের যাত্রী রুবেল ঘটনাস্থলেই মারা যায়।

আরও পড়ুন: রুশ সেনাদের ইউক্রেন ছাড়ার আহ্বান

এই ঘটনায় আহত ৮ জনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সান নিউজ/জেএইচ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা