সারাদেশ

বাসচাপায় কলেজছাত্র নিহত

সান নিউজ ডেস্ক: খুলনা মহানগরীর বৈকালী এলাকায় সড়ক দুর্ঘটনায় এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: মেক্সিকোতে সড়ক দুর্ঘটনায় নিহত ১৭

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর বৈকালী মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জুবায়ের হোসেন নগরীর বয়রা মডেল স্কুল অ্যান্ড কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। তিনি নগরীর ছোট বয়রা মার্কেট রোডের জাকির হোসেনের ছেলে।

আরও পড়ুন: ফের শক্তিশালী ভূমিকম্প তুরস্ক-সিরিয়া

এলাকাবাসী জানায়, জুবায়ের হোসেন ও তার কয়েকজন বন্ধু রাস্তায় দৌড়াদৌড়ি করছিলেন। দুপুর পৌনে ২টার দিকে একটি অটোরিকশার সঙ্গে ধাক্কা খেয়ে রাস্তার ওপর পড়ে যান জুবায়ের। তখন খুলনা থেকে ফুলতলাগামী এনা পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খালিশপুর থানার ওসি মনির উল গিয়াস জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। বিক্ষুব্ধ জনতার রোষানল থেকে এনা পরিবহনের চালক ও গাড়ি উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন: পশ্চিমারা পুতিনকে ফেলে দিতে চায়

তিনি আরও বলেন, বাসচালক খানজাহান আলী দুর্ঘটনার পর পালিয়ে যাওয়ার চেষ্টা করেননি। পুলিশ তাকে ঘটনাস্থল থেকে আটক করে থানায় নিয়ে এসেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা