সারাদেশ

ভাড়াটিয়া সেজে স্বর্ণ-টাকা চুরি

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) : ফরিদপুরের বোয়ালমারীতে ভাড়াটিয়া সেজে এক দম্পতি কৌশলে বাড়িওয়ালার স্টিলের আলমারি ভেঙে ৮ ভরি স্বর্ণ ও নগদ ৪ লাখ টাকা চুরি করে পালিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

আরও পড়ুন: তাজিকিস্তানে তুষারধসে নিহত ১৭

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আইনগত ব্যবস্থা গ্রহণের আবেদন করে বোয়ালমারী থানায় লিখিত অভিযোগ করেছেন বাড়িওয়ালার স্ত্রী।

লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, বোয়ালমারী পৌরসভার পূর্ব কামারগ্রামের বাসিন্দা কুয়েত প্রবাসী কবিরুজ্জামানের বাড়িতে গত ১০ ফেব্রুয়ারি থেকে ভাড়া থাকছেন দুই সন্তানসহ শহিদুল শেখ (৩২) দম্পতি। শহিদুল গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার বাটিকামারী গ্রামের তৈয়াব আলী শেখের ছেলে। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) পার্শ্ববর্তী সরকারি কলেজের খেলার মাঠে একটি স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছিল। সকাল ১১টার দিকে বাড়িওয়ালা কবিরুজ্জামানের স্ত্রী লিপি সুলতানা (৩০) ভাড়াটিয়া শহিদুল শেখের স্ত্রীকে নিয়ে সেখানে যান। আধাঘন্টা পরে শহিদুল শেখের স্ত্রী বাসায় ফিরে যান। দুপুর ১২টার দিকে বাড়িওয়ালা কবিরুজ্জামানের স্ত্রী লিপি সুলতানা বাড়ি ফিরে দেখেন তার ফ্ল্যাটের দরজার দুটি তালা ভাঙ্গা। ঘরে ঢুকে দেখেন স্টিলের আলমারির তালা ভাঙা। ড্রয়ারের ভেতর রাখা নগদ ৪ লক্ষ টাকা ও ৮ ভরি ওজনের স্বর্ণের গহনা নেই। আশেপাশে আনেক খোঁজাখুঁজি করেও ভাড়াটয়া শহিদুল শেখ ও তার পরিবারের কোন সদস্যের খোঁজ মেলেনি বলে অভিযোগ। শহিদুল শেখের ভাড়া বাসা থেকে বোয়ালমারী ও গোপালগঞ্জের মুকসুদপুরের ঠিকানা সংবলিত দুটি এন,আই,ডি ও একটি পাসপোর্ট উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।

আরও পড়ুন: রোহিঙ্গাদের সহায়তা কমানোর পরিকল্পনা

এ ব্যাপারে বোয়ালমারী থানার সেকেন্ড অফিসার উপ-পুলিশ পরিদর্শক মামুন ইসলাম বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা