সারাদেশ

হাতিয়ায় ১০ হাজার মানুষ পানিবন্দি

নিজস্ব প্রতিনিধি:

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় পূর্ণিমার জোয়ারের পানিতে ১৫টি গ্রামের প্রায় ১০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। উপজেলার নলচিরা, সুখচর, চরঈশ্বর, তমরদ্দি, সোনাদিয়া, নিঝুমদ্বীপ, হরণি ও চানন্দি ইউনিয়নের নিম্নাঞ্চলের ১৫টি গ্রামের বসতঘরসহ আশপাশের এলাকা জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে।

জানা যায়, ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে বিভিন্ন ইউনিয়নের ভেঙে যাওয়া বেড়িবাঁধ মেরামত না করায় বুধবার (৫ আগস্ট) দুপুরের পর পূর্ণিমার অস্বাভাবিক জোয়ারের পানিতে এসব এলাকা প্লাবিত হয়। এতে ১৫টি গ্রামের প্রায় ১০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়ে। জোয়ারের পানিতে অনেকের বসতবাড়ি ডুবে যায়। নলচিরা ঘাটের প্রায় ২০টি দোকান পানির নিচে। ভেসে গেছে অনেক পুকুরের মাছ ও শাক-সবজি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম জানান, বুধবার বিকালে জোয়ারের পানি কিছুটা কমলেও রাতে জোয়ারের পানিতে ওই গ্রামগুলো আবারও প্লাবিত হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) ক্ষতিগ্রস্তদের মাঝে ৪০ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে।

তিনি জানান, পানি নামতে আরও ৩-৪ দিন সময় লাগবে। বেঁড়িবাধ মেরামতের জন্য পানি উন্নয়ন বোর্ডের বরাদ্দ পেলে টেন্ডার করে ব্যবস্থা নেওয়া হবে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা