বখাটেপনা ও উচ্ছৃঙ্খলতা রোধে নরসিংদীতে অভিযান
সারাদেশ

বখাটেপনা ও উচ্ছৃঙ্খলতা রোধে নরসিংদীতে অভিযান

নিজস্ব প্রতিনিধি:

নরসিংদী: ঈদ-উল-আযহাকে কেন্দ্র করে নরসিংদী সদরের নাগরিয়াকান্দি শেখ হাসিনা সেতু ও সেতু সংলগ্ন এলাকায় চলমান অপসাংস্কৃতিক কর্মকাণ্ড রোধ ও বেশি জনসমাগমের মাধ্যমে কোভিড-১৯ (করোনা ভাইরাস) সংক্রমণ নিরসনে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে।

জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইনের নির্দেশনায় নরসিংদী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ আলম মিয়া, নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরুখ খান এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার রাব্বী সনেট এসব অভিযানে নেতৃত্ব দেন।

বুধবার (৫ আগস্ট) ভ্রাম্যমান আদালত মাস্ক পরিধান ও স্বাস্থ্য বিধি প্রতিপালন নিশ্চিত ছাড়াও নিষিদ্ধ করেন উঠতি বয়সের যুবকদের লাইসেন্সবিহীন মোটরসাইকেল বাইক রেসিং নৌ-যানে সাউন্ডবক্স বাজিয়ে বখাটেপনা , অপ্রয়োজনীয়ভাবে ব্রিজে গণজমায়েত, নদীর কূল ঘেঁষে অবৈধ ভাসমান দোকান, সন্ধ্যার পরে ব্রিজের দুই প্রান্ত সংলগ্ন হোটেল ও রেস্টুরেন্ট এবং ব্রিজ ও ব্রিজ সংলগ্ন রাস্তার দুইপাশে সাউন্ডবক্স বাজিয়ে নাচ -গান এবং জেলার বিভিন্ন জায়গা থেকে বজরা সাজিয়ে ব্রিজ ও ব্রিজ সংলগ্ন এলাকায় উচ্ছৃঙ্খলতা প্রকাশ।

মঙ্গলবার (৪ আগস্ট) ব্রিজ সংলগ্ন এলাকায় উঠতি বয়সের ছেলেদের বখাটেপনায় লিপ্ত দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত হয়। পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে ব্রিজ সংলগ্ন এলাকায় এ ধরনের জনসমাগম চলমান ছিল, একইসঙ্গে বিনোদনের নামে অপসংস্কৃতির প্রসার এবং করোনা ভাইরাসের সংক্রমণের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ বিধায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহ আলম মিয়া প্রেস বার্তায় জানান, জনস্বার্থে জেলা প্রশাসনের এ ধরনের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা