বিস্ফোরণে মৃত্যুর সময় বাবা-মার সঙ্গে কথা বলছিল রনি
সারাদেশ
বৈরুত বিস্ফোরণ

মৃত্যুর সময় বাবা-মার সঙ্গে কথা বলছিল রনি

নিজস্ব প্রতিনিধি:

লেবাননের বৈরুতে বোমা বিস্ফোরণে নিহত ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার ভাদেশ্বরা গ্রামের মেহেদী হাসান রনির বাড়িতে চলছে শোকের মাতম। মঙ্গলবার (৪ আগস্ট) রাতে বোমা বিস্ফোরণে তিনি নিহত হন।

কান্নাজড়িত কণ্ঠে রনির বাবা তাজুল ইসলাম বলেন, 'গতকাল তার সঙ্গে আমি ও তার মার কথা হচ্ছিল। এসময় বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। তাৎক্ষণিক ফোনটি বন্ধ হয়ে যায়। পরে পরিবারের সদস্যরা তাকে নিয়ে শঙ্কায় পড়ে। পরে পরিচিত এক স্বজনের মাধ্যমে জানতে পারি, বিস্ফোরণে রনি মারা গেছে।'

এদিকে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ছেলের মৃত্যুতে বাবা-মা ও স্বজনেরা কান্নায় মূর্ছা যাচ্ছেন। তারা রনির মরদেহ দেশের মাটিতে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন।

স্বজনেরা জানান, ‌গত ২০১৪ সালের ৯ মার্চ পরিবারের সচ্ছলতা ফিরিয়ে আনতে লেবাননে পাড়ি জমায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের ভাদেশ্বরা গ্রামের তাজুল ইসলামের বড় ছেলে মেহেদী হাসান রনি (২৫)। লেবাননের রাজধানী বৈরুতের একটি শপিং মলের সুপারশপের বিক্রয় কর্মী হিসেবে কর্মরত ছিলেন তিনি।

বিদেশের মাটিতে পা রাখার পর আর দেশে আসেননি। এ বছর ঈদে দেশে আসার কথা থাকলেও করোনার প্রভাবের কারণে আর দেশে আসা সম্ভব হয়নি। এর মধ্যে বিস্ফোরণে নিহত হবার খবরে রনির বাড়িতে চলছে শোকের মাতম।

রনির ছোটবোন জেসমিন আক্তার হ্যাপী বলেন, ভাই পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। তার মৃত্যুতে পরিবারের সদস্যরা অসহায় হয়ে পড়েছেন।

খবর পেয়ে এলাকাবাসী স্বজনসহ জনপ্রতিনিধারা নিহত রনির বাড়িতে গিয়ে শোকাহত পরিবারকে সমবেদনা জানান। মাছিহাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল আমিনুল হক পাভেল জানান তার লাশ ফিরিয়ে আনার বিষয়ে সব ধরনের সহযোগিতা করা হবে। পাশাপাশি ভাদেশ্বরা দক্ষিণ পাড়া মানবিক সংগঠনের পক্ষ থেকে ১০ হাজার টাকা সহযোগিতার ঘোষণা দেন।

ঘটনার খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী অফিসার পঙ্কজ বড়ুয়া ভাদেশ্বরা গ্রামের প্রবাসী রনির বাড়ি পরিদর্শন করেন। এসময় তিনি পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন। পাশাপাশি তাৎক্ষণিক ২০ হাজার টাকা সহায়তার ঘোষণা দেন।

এছাড়া রাষ্ট্রীয়ভাবে লাশ দেশের মাটিতে ফিরিয়ে আনার জন্য জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান ও স্থানীয় সংসদ সদস্য উবায়দুল মোকতাদির চৌধুরীর সঙ্গে কথা বলবেন।

তাজুল ইসলামের পরিবারে চার সন্তানের মধ্যে তিন ছেলে ও এক মেয়ের মধ্যে রনি সবার বড় ছিলেন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা