সারাদেশ

স্ত্রী চলে যাওয়ায় স্বামীর আত্মহত্যা

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) : ফরিদপুরের বোয়ালমারীতে নাজমুল শেখ (২৭) নামে এক কৃষক আত্মহত্যা করেছেন। পারিবারিক কলহের কারণে দুটি শিশু সন্তান রেখে স্ত্রী সুমি বেগম (২৫) বাপের চলে যাওয়ায় অভিমানে তিনি আত্মহত্যা করেছেন বলে নিহতের পরিবারসূত্রে জানা গেছে।

আরও পড়ুন: তেলের উৎপাদন কমাচ্ছে রাশিয়া

নিহত নাজমুল শেখ পাঁচ ময়না গ্রামের আক্তার শেখের ছেলে। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় এ আত্মহত্যার ঘটনা ঘটে।

জানা যায়, নাজমুল শেখের সোহান নামের ৫ বছর বয়সী ও সহিদ নামের আড়াই বছর বয়সী দুটি ছেলে আছে। মাস দুয়েক আগে স্ত্রী সুমি তার সাথে ঝগড়া করে বাপের বাড়ি চলে যায়। সুমি একই গ্রামের আবু সাইদ মোল্যার মেয়ে। এ কারণে ছোট ছেলে দুটিকে প্রতিপালনে নাজমুল শেখ পারিবারিকভাবে অশান্তিতে ভুগছিলেন। এর জেরে নাজমুল শেখ শুক্রবার সন্ধ্যায় নিজ ঘরের আড়ার সাথে দড়ি দিয়ে গলায় ফাঁস নেন। পরিবারের সদস্যরা টের পেয়ে সাথে সাথে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. সাবরিনা হক রূম্পা তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: মৃত্যু ও শনাক্তে শীর্ষে জাপান

ডা. সাবরিনা হক রূম্পা বলেন, হাসপাতালে আনার পর আমরা নাজমুল শেখকে মৃত অবস্থায় পেয়েছি।

এ ব্যাপারে বোয়ালমারী থানার উপ-পুলিশ পরিদর্শক মনির হোসেন বলেন, লাশের সুরতহাল রিপোর্ট করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা