ছবি : সংগৃহিত
সারাদেশ

জমি দখলের চেষ্টার অভিযোগে গ্রেফতার ৭

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও সদর উপজেলার ভূল্লীতে জোরপূর্বক জমি দখলের চেষ্টা ও চাঁদা দাবির মামলায় ইউপি সদস্যের বাবাসহ ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন : সাংবাদিক দুলাল হোসাইনের স্মরণ সভা

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে আদালতের মাধ্যমে গ্রেফতারকৃতদের ঠাকুরগাঁও জেলা কারাগারে প্রেরণ করা হয় বলে জানান ভূল্লী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে এম আতিকুর রহমান আতিক।

গ্রেফতারকৃতরা হলেন- বালিয়া ইউনিয়ন পরিষদের এক ইউপি সদস্যের বাবা আহসান হাবীব (৬৫), স্থানীয় কিসামত শুখানপুকুরীর বাসিন্দা মৃত কালঠু বর্মন এর ছেলে অমল চন্দ্র বর্মন (৪২), মৃত সুধির চন্দ্র বর্মন এর ছেলে দিপক চন্দ্র বর্মন (২৬), মৃত রাম বাবু এর ছেলে মহেন্দ্র নাথ বর্মন (৬৫), মৃত কালঠু রাম বর্মন এর ছেলে মোটাই চন্দ্র বর্মন (৪২), মৃত জতিন্দ্র নাথ বর্মন এর ছেলে পবিত্র রায় (৩৫), জতিন্দ্র নাথ বর্মন এর ছেলে স্বপন চন্দ্র রায় (২৮)।

আরও পড়ুন : স্কুটি বাইক না পেয়ে গৃহবধূর আত্মহত্যা

ওসি একেএম আতিকুর রহমান আতিক বলেন, ঠাকুরগাঁও সদর উপজেলা ভূল্লী থানার ৫ নং বালিয়া ইউনিয়নের কিসামত শুখানপুকুরী গ্রামের মৃত অমিক্ষা বর্মন এর ছেলে শৈলেন্দ্র নাথ রায় (৫২) দীর্ঘদিন থেকে ৮৮ শতক জমি ভোগদখল করে আসতেছেন।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সকালে আসামিরা জোর পূর্বক দখল করতে যায় এবং তিন লক্ষ টাকা চাঁদা দাবি করে এসময় চাঁদা না দিতে পারায়। শৈলেন্দ্র নাথ এর ছেলে ও ভাতিজাকে মারপিট করে এবং ভয়ভীতি প্রদান করে। পরে শৈলেন্দ্র নাথ বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ১২ জনকে আসামী করে ভূল্লী থানায় একটি মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে ৭জন গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন : মুন্সীগঞ্জে যুবলীগের র‌্যালি ও শান্তি সমাবেশ

তিনি আরও বলেন, গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে ঠাকুরগাঁও জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। এরপর মামলাটি তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করা হবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা