সারাদেশ

স্কুটি বাইক না পেয়ে গৃহবধূর আত্মহত্যা

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জের চরকাঁকড়া ইউনিয়নে স্বামীর কাছে স্কুটি বাইক বায়না ধরে না পেয়ে কীটনাশক পানে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: ষষ্ঠ ও সপ্তম শ্রেণির বই প্রত্যাহার

নিহত তাসলিমা আক্তার রিক্তা (২৮) উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের হাজী আব্দুর রব মিয়ার বাড়ির সৌদি প্রবাসী ফখরুল ইসলাম মাসুমের স্ত্রী। রিতা দুই সন্তানের জননী ছিল।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬ার দিকে চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে বুধবার দিবাগত রাত ২টার দিকে নিজ ঘরে কীটনাশক পান করে অসুস্থ হয়ে পড়েন তিনি।

আরও পড়ুন: মৃতের সংখ্যা ছাড়িয়েছে ২১ হাজার

স্থানীয় বাসিন্দা ইয়াসিন মোল্লা জানান, দুই মাস আগে সৌদি থেকে দেশে আসেন প্রবাসী মাসুম। তিনি দেশে আসার পর স্ত্রী তার কাছে একটি স্কুটি বাইক কিনে দেওয়ার বায়না ধরে। গ্রামীণ সমাজ ব্যবস্থায় স্ত্রীর এমন আবদার অন্যায় ভেবে তিনি স্ত্রীকে স্কুটি বাইক কিনে দিতে রাজি হননি। এ নিয়ে অভিমান করে রিক্তা পরিবারের সদস্যদের অগোচরে ঘরে থাকা কীটনাশক পান করে। এতে অসুস্থ হয়ে পড়লে তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। পরে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানে শারীরিক অবস্থার অবনতি দেখে তাকে চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাদেকুর রহমান বলেন, নিহতের ভাই লিখিতভাবে তার বোনের মুত্যুর সংবাদ থানায় অবহিত করেছেন। ওই লিখিত সংবাদে কাউকে অভিযুক্ত করা হয়নি। মরদেহ ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা