ছবি : সংগৃহিত
বাণিজ্য

বাংলাদেশে ‘সুজুকি জিক্সার এফ আই ডিস্ক সিরিজ’

সান নিউজ ডেস্ক: বাংলাদেশের বাজারে বিশ্বখ্যাত জাপানিজ মোটরবাইক ব্র্যান্ড সুজুকির জিক্সার সিরিজের ‘এফ আই ডিস্ক’ ভ্যারিয়েন্টের নতুন বাইক নিয়ে এলো র‍্যানকন মটরবাইকস লিমিটেড।

আরও পড়ুন: মেঘনায় সিরামিক ভর্তি লাইটার ডুবি

রোববার (৩০ জুলাই) রাজধানীর তেজগাঁওয়ে ‘আলোকি’ তে এক জমকালো অনুষ্ঠানে প্রদর্শন করা হয় ১৫৫সিসি সুজুকি জিক্সার এফ আই ডিস্ক ও সুজুকি জিক্সার এসএফ এফ আই ডিস্ক।

এখন থেকে বাইকারদের সব ধরণের চাহিদার কথা বিবেচনা করে সুজুকি জিক্সার এফআই এবিএস ও কার্ব ডিস্ক সিরিজের পাশাপাশি সুজুকি নিয়ে এলো সুজুকি জিক্সার এফআই ডিস্ক ও সুজুকি এসএফ এফআই ডিস্ক।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফেস অব সুজুকি ও জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদ, এর পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সজুকি বাংলাদেশের ডিরেক্টর শওন হাকিম, ডিভিশনাল ডিরেক্টর শোয়েব আহমেদ, চিফ অপারেটিং অফিসার এ.কে.এম. তৌহিদুর রহমান, হেড অব সেলস তালুকদার ইশতিয়াক-আল-রাব্বি, হেড অব মার্কেটিং শামস উদ্দিন ও হেড অব সার্ভিস শেখ নোমান ইবনে হক।

আরও পড়ুন: আজ থেকে মিলবে না খোলা সয়াবিন

নতুন ফ্ল্যাগশিপ বাইক সম্পর্কে ডিভিশনাল ডিরেক্টর শোয়েব আহমেদ বলেন, বাংলাদেশি বাইকাররা বছরের পর বছর ধরে জিক্সার সিরিজের প্রতি তাদের ভালোবাসার প্রমাণ দিয়েছে এবং সুজুকির এ নতুন সংযোজন বাইকারদের রাইডিং অভিজ্ঞতাকে নিয়ে যাবে অনন্য এক উচ্চতায়, কারণ, শুধুমাত্র সুজুকি মোটরবাইকস-ই নিয়ে এসেছে এফআই এবিএস, এফআই ডিস্ক ও কার্ব ডিস্ক সিরিজ বাইক। আর তাই একজন বাইকার জিক্সার সিরিজের বিশাল বাইকের সমাহার থেকে তার পছন্দের বাইকটি পাবেন শুধুমাত্র সুজুকিতেই।

চিফ অপারেটিং অফিসার এ. কে. এম. তৌহিদুর রহমান বলেন, সুজুকি জিক্সার এফআই ডিস্ক এবং জিক্সার এসএফ এফআই ডিস্ক মডেল সুজুকির শ্রেষ্ঠত্বের ঐতিহ্যেকে আরও তরান্বিত করবে। সুজুকি বাইকারদের বিক্রয়ত্তর সেবার নিশ্চিত করতে আমরা প্রতিটি সার্ভিস সেন্টারে ফুয়েল ইঞ্জেক্টর ক্লিনার নিশ্চিত করেছি।

আরও পড়ুন: আরও বিদ্যুৎ রফতানি করতে চায় আদানি

সুজুকি জিক্সার এফআই ডিস্ক এবং জিক্সার এসএফ এফআই ডিস্ক দুই ভ্যারিয়েন্টের বাইকগুলো পাওয়া যাবে মেটালিক সনিক সিলভার / পার্ল ব্লেজ অরেঞ্জ, গ্লাস স্পার্কল ব্ল্যাক এবং মেটালিক ট্রাইটন Blue কালারে। সুজুকি জিক্সার এফআই ডিস্কের বাজার মূল্য ২৩৬,৯৫০/- এবং জিক্সার এসএফ এফআই ডিস্কের বাজার মূল্য ২৯৭,৯৫০/-। এর পাশাপাশি জিক্সার এফআই এবিএস-এর বাজার মূল্য ২৬৬,৯৫০/-, জিক্সার কার্ব ডিস্ক -এর বাজার মূল্য ২২৪,৯৫০/- এবং জিক্সার এসএফ এফআই এবিএস -এর বাজার মূল্য ৩২২,৯৫০/- যা পাওয়া যাবে দেশজুড়ে সুজুকির সকল অনুমোদিত শোরুমে ।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা