ছবি: সংগৃহীত
বাণিজ্য

এফবিসিসিআই নির্বাচনে ভোটগ্রহণ চলছে

নিজস্ব প্রতিবেদক: দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) ২০২৩ থেকে ২০২৫ মেয়াদের পরিচালনা পর্ষদের নির্বাচনে ভোটগ্রহণ চলছে।

আরও পড়ুন: সোমবারের শান্তি সমাবেশ বাতিল

সোমবার (৩১ জুলাই) সকাল ৯ টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) ব্যবসায়ীদের শীর্ষ সংগঠনটির এ ভোটগ্রহণ শুরু হয়।

ভোট দেওয়ার জন্য ভোটারদেরকে একটি ব্যালট পেপার সরবরাহ করা হচ্ছে। একজন ভোটার ব্যালট পেপারে প্রার্থীদের মধ্যে ২৩ জনকে ভোট দিতে পারবেন।

এ সময় পদপ্রার্থী মাহফুজ আহমেদের কর্মী শাহ আলম জানান, নির্বাচনী পরিবেশ ভালোই আছে। আশা করছি, যোগ্য প্রার্থীই নির্বাচিত হবেন।

আরও পড়ুন: আজ যেসব এলাকায় গ্যাস থাকবে না

গঠনতন্ত্র অনুসারে এফবিসিসিআই পরিচালনা পর্ষদের মোট ৮০ জন পরিচালকের মধ্যে চেম্বার ও অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে ১৭ জন করে মোট ৩৪ জন পরিচালক হিসেবে ইতিমধ্যে মনোনীত হয়েছেন।

এর বাইরে চেম্বার গ্রুপ ২৩ জন এবং খাতভি ত্তিক অ্যাসোসিয়েশন থেকে ২৩ টি পদে সম্মিলিত নির্বাচন হওয়ার কথা। নির্বাচন চেম্বার গ্রুপের ২৩ টি পদের বিপরীতে ২৩ টি মনোনয়নপত্র জমা পড়ায় চেম্বার গ্রুপের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন।

আরও পড়ুন: দেশে ফিরেছেন ১১০৫৯৫ হাজি

এছাড়া খাত ভিত্তিক অ্যাসোসিয়েশন গ্রুপের ২৩ পদের বিপরীতে প্রার্থী হিসেবে ৪৯ জন প্রতিদ্বন্দিতা করছেন।

এর মধ্যে ব্যবসায়ী ঐক্য পরিষদ প্যানেল থেকে পরিচালক প্রার্থী হিসেবে ২৩ জন, সম্মিলিত ব্যবসায়ী পরিষদ প্যানেল থেকে ২৩ জন এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে ৩ জন প্রতিদ্বন্দিতা করছেন।

আরও পড়ুন: সোহরাওয়ার্দীতে বিএনপির জনসমাবেশ

আজ বিকেল ৪ টা পর্যন্ত বিরতিহীন ভোটগ্রহণ শেষে ভোট গণনা করে নির্বাচিতদের নাম ঘোষণা করা হবে।

আগামী ২ আগস্ট নির্বাচিত পরিচালকদের ভোটে এফবিসিসিআই সভাপতি, সিনিয়র সহসভাপতি ও ৬ জন সহসভাপতি নির্বাচিত হবেন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা