সারাদেশ

আন্তঃস্কুল প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি : খাগড়াছড়ি পানছড়ি উপজেলায় সকল স্কুল ও মাদ্রাসা শিক্ষার্থীদের অংশগ্রহণে শেখ কামাল আন্ত:স্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকসে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

আরও পড়ুন: মন জয় করেই আমরা ভোট পাচ্ছি

বৃহস্পতিবার ২ (ফেব্রুয়ারি) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বর্ণিল আয়োজনের মধ্যে দিয়ে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেয়া হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুবাইয়া আফরোজের সভাপতিত্বে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়, এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা প্যানেল চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা সমাপন চাকমা, উপজেলা নির্বাচন কর্মকর্তা রিকল চাকমা, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. সাব্বির হোসেন সহ বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অলি আহমেদ প্রমূখ।

আরও পড়ুন: বাইডেনের বাড়িতে এফবিআইয়ের তল্লাশি

গত ৩০ ও ৩১ জানুয়ারি দু’দিন ব্যাপী এই বর্ণিল অ্যাথলেটিকসের আয়োজন করেছিল পানছড়ি উপজেলা প্রশাসন ও সার্বিক সহযোগিতা ছিলেন বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন। আয়োজনে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শতাধিক খেলোয়াড় অংশ গ্রহন করেছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুবাইয়া আফরোজ বলেন বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেয়া হবে। এরই ধারাবাহিকতায় আজ সকালে বিজয়ীদের হাতে ক্রেষ্ট ও সনদ তুলে দেন। “এ” গ্রুপে ১৫শ মিটারে দৌড়ে প্রথম স্থান হয়েছিল লাভলী চাকমা ও “বি” গ্রুপে লং জাম্পে প্রথম স্থান হয়েছিল ঐতিহ্য চাকমা।

আরও পড়ুন: বিএনপির কোমর ভেঙে গেছে

জয়ের অনুভূতি জানাতে গিয়ে তারা বলেন, সুন্দর একটি আয়োজন আমাদের উপহার দেবার জন্য উপজেলা প্রশাসন ও অ্যাথলেটিকস ফেডারেশনের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন,এবং আমাদের ক্রেষ্ট ও সনদ প্রদান করা হয়েছে। এতে আমরা সবাই খুশী। এই খেলা ভবিষ্যতে ও ধারাবাহিক ভাবে চলমান রাখার দাবি জানান।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা