সারাদেশ

উলিপুরে শিক্ষক-শিক্ষার্থীদের অবস্থান ধর্মঘট

কামরুজ্জামান স্বাধীন, উলিপুর (কুড়িগ্রাম): কুড়িগ্রামের উলিপুরে বিদ্যালয়ের রাস্তা বন্ধ ও যাতায়াতের প্রতিবন্ধকতা সৃষ্টির প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা অবস্থান ধর্মঘট করেছে।

আরও পড়ুন: মন জয় করেই আমরা ভোট পাচ্ছি

বৃহস্পতিবার (০২ ফেব্রুয়ারি) বেলা ১১টা থেকে দুপুর পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে ভুক্তভোগী নাটির খামার বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থী সহ উপজেলার প্রাথমিক পর্যায়ের প্রধান শিক্ষকবৃন্দ এই অবস্থান ধর্মঘটে অংশ নেন।

অবস্থান ধর্মঘটে অংশ নেয়া ৫ শ্রেণির শিক্ষার্থী মেরাজ মিয়া জানান, আমাদের বিদ্যালয়ে যাতায়াতের রাস্তা নাই, খেলার মাঠ নাই। মানুষের জায়গা-জমি দিয়ে চলাচল করতে দেয় না। বিদ্যালয়ে আসার সময় অন্যের জায়গা-জমি দিয়ে আসলে আমাদের স্যার-আপা ও বাবা-মাকে খারাপ খারাপ গালি দেয়।

আরও পড়ুন: বিএনপির কোমর ভেঙে গেছে

১ম শ্রেণির শিক্ষার্থী রাদিয়া জান্নাতের অভিভাবক রিয়াজুল হক বলেন, বিদ্যালয়ে যাওয়ার রাস্তা নাই তাই আমার বাচ্চাকে বিদ্যালয়ে পাঠাই না। নাটির খামার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. গোলাম রব্বানী বলেন, উপজেলা নিবার্হী অফিসারসহ বিভিন্ন দফতরে লিখিত অভিযোগ দিয়েও কোন ন্যায় বিচার পাচ্ছি না। ফলে কোমলমতি শিক্ষার্থীদের নিয়ে মহাবিপদে পড়েছি। বিদ্যালয়ে যাতায়াতের রাস্তা না থাকায় বিদ্যালয়ে শিক্ষার্থীর উপস্থিতির হার দিন দিন কমে যাচ্ছে। যার কারণে অনেক শিক্ষার্থী ঝড়ে পড়েছে।

উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতির সভাপতি জাহাঙ্গীর হোসেন বলেন, বিভিন্ন দফতরে লিখিত অভিযোগ দিয়ে কোন কাজ না হওয়ার কারণে আমরা আজ এখানে অবস্থান করছি। তিনি আরো বলেন, যাতে কোমলমতি শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াতের রাস্তার প্রতিবন্ধকতা দূর এবং বিদ্যালয়ে স্বাধীন ভাবে চলাফেরা করে পড়ালেখার সুযোগ হয় সে জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করছি।

আরও পড়ুন: বাইডেনের বাড়িতে এফবিআইয়ের তল্লাশি

সহকারি উপজেলা শিক্ষা অফিসার নিখিল চন্দ্র রায় বলেন, অবস্থানরত শিক্ষক-শিক্ষার্থীদের সাথে কথা বলে তাদের পাঠিয়ে দেয়া হয়েছে। সমস্যাটি প্রশাসনিকভাবে সমাধানের প্রক্রিয়া চলছে।

এ বিষয়ে উপজেলা নিবার্হী অফিসার শোভন রাংসা বলেন, অফিসের কাজে বাহিরে এসেছি। তবে আমি শুনেছি এবং সেখানে শিক্ষা অফিসারকে পাঠিয়েছি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা